Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

স্বতন্ত্র পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৬:৪০
স্বতন্ত্র পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশের

সংগৃহীত ছবি

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কল্যাণ প্যারেডে পুলিশ সদস্যদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতন্ত্র পে-স্কেল গঠন, ঝুঁকি ভাতাসহ ৫০ শতাংশ ওভারটাইম বিল এবং চাকরি শেষে অনারারি পদোন্নতিসহ একগুচ্ছ দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উত্থাপিত প্রতিটি দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

আজ রবিবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত ‘কল্যাণ প্যারেড’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব দাবি উত্থাপন করা হয়।

স্বতন্ত্র পে-স্কেল প্রসঙ্গে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (শিল্পাঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছেন, বিচার বিভাগ ও সেনাবাহিনীর মতো পুলিশের জন্যও আলাদা বেতন কাঠামোর দাবি করেছেন। নির্ধারিত ডিউটির বাইরে অতিরিক্ত কাজের জন্য ৫০ শতাংশ ওভারটাইম বিল ও ঝুঁকি ভাতার দাবি তোলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তাদের (এসআই) জন্য সুদমুক্ত মোটরসাইকেল ঋণ ও জ্বালানি খরচ বৃদ্ধি  এবং অনারারি পদোন্নতির দাবি করেছেন পুলিশ সদস্যরা। তদন্ত ব্যয় বিল বাড়ানোর জন্য।

নারী পুলিশ সদস্যদের পক্ষে কথা বলেন খুলনা মহানগর পুলিশের কনস্টেবল তুষানা ইমরান। বলেছেন, ‘কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার সদস্যদের অবসরের আগে সেনাবাহিনীর আদলে অন্তত একটি সম্মানসূচক পদোন্নতি প্রদান করার আরজি জানিয়েছেন।

তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, চাকরিরত অবস্থায় নানা জটিলতার কারণে পুলিশ সদস্যরা পদোন্নতি থেকে বঞ্চিত হন। তাদের এ দাবি, পূরণ হলে কমপক্ষে অফিসার পদমর্যাদার সদস্য হিসেবে তারা অবসরে যেতে পারবেন। এতে সরকারের কোনো বড় আর্থিক বোঝা বাড়বে না; কিন্তু সদস্যদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

থানা, ব্যারাক ও ফাঁড়ি নির্মাণের জন্য বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলো আবার চালু করার দাবি তুলেছেন সিটি এসবি প্রধান মীর আশরাফ।

কল্যাণ প্যারেড শেষে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানালেন, পুলিশ দেশের মানুষের জন্য সবচেয়ে বেশি সময় সেবা দিয়ে থাকে। তাই দীর্ঘদিনের এই যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে।

কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রীর সামনে দাবি তুলে ধরেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার। বলেছেন, ‘তদন্ত কর্মকর্তাদের যাতায়াত ও তদন্ত ব্যয় বেড়েছে। এসআইদের যাতায়াত সুবিধার জন্য মোটরসাইকেল কেনার লোন ও জ্বালানি খরচ দেওয়া হলে তদন্তে গতি বাড়বে। এ ছাড়া পুলিশের কর্মঘণ্টার কোনো নিশ্চয়তা নেই, তাই ওভারটাইম ভাতার দাবি জানানো হয়েছে।’

এর আগে, সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বার্ষিক প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। আপনারা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করে তিনি বলেছেন, ‘দেশের মানুষের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে মানবিক।’

আগামীকাল সোমবার (১১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পুলিশের আধুনিকায়ন ও অমীমাংসিত সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাস্তবায়নপ্রধানমন্ত্রীপে-স্কেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী