Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ হবে ২ লাখ টাকা: প্রধানমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ২১:১২
শেয়ার করুন:
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ হবে ২ লাখ টাকা: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় স্বল্প খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার। এরমধ্যে এক হাজার থাকবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম-খুনে নির্যাতিত পরিবার এবং ’২৪-এর আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা। আর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ হবে জনপ্রতি ২ লাখ টাকা।

আজ বুধবার সংসদ অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশ থেকে বহু শ্রমিক মালয়েশিয়াতে গমন করে। কয়েকদিন আগে আমাদের প্রবাসী ও শ্রমবিষয়কমন্ত্রী (আরিফুল হক চৌধুরী) জানিয়েছেন যে, মালয়েশিয়ায় আমরা আল্লাহর রহমতে আলোচনার মাধ্যমে সফলভাবে কর্মী প্রেরণে যে সমস্যা ছিল, তার সমাধান করতে সক্ষম হয়েছি। আমরা সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ সেখানে যাওয়ার যে খরচটি লাগে সামান্য কিছু বিষয় আছে এখানে শ্রমিকরা সেই খরচটি ব্যয় করার মাধ্যমে বলা যায় প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে মালয়েশিয়াতে ইনশাল্লাহ পাঠাতে সক্ষম হব।’

আরও পড়ুন

দেশে রিজার্ভ এখন ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬

‘এই ১০ হাজারের মধ্যে এক হাজার বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছে, ২৪-এর আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছে বা হতাহত হয়েছে এ রকম (পরিবারের সদস্যরা) এক হাজার মানুষ আমরা পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কথাবার্তা বলে চেষ্টা করেছি, যারা মালয়েশিয়া যাবেন তাদের যাওয়ার খরচ যাতে সর্বোচ্চ ২ লাখ টাকার ভেতরে থাকে। এ খরচটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে এখন পর্যন্ত সক্ষম হয়েছি’, যোগ করেন তিনি।

তবে পশ্চিম এশিয়ার অন্যান্য দেশেও যখন শ্রমিকরা যাবেন তাদের ক্ষেত্রে যাতে অল্প খরচে যাওয়া সম্ভব হয় সেই প্রক্রিয়া চলছে বলে জানান তারেক রহমান।

বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেট বা মানুষকে ঠকানোর বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কিভাবে তাদের লোকজন এ দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে অর্থ আত্মসাৎ করেছে।’

তিনি আরও বলেন, ‘বেশ কয়েকটি দেশ স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বলা যায় প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে ধীর করে দিয়েছিল। সরকার কাজ করছে এসব সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনার।’


প্রধানমন্ত্রীমালয়েশিয়াকর্মীখরচ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার