বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি অংশে পড়াশোনা করতে বছরে ব্যয় হতে পারে ৮০ হাজার থেকে প্রায় ১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ থেকে ১ কোটি ২০ লাখ টাকারও বেশি (বাসস্থান, খাবার, স্বাস্থ্য বীমা ও অন্যান্য ব্যয় মিলিয়ে)। উচ্চ ব্যয়ের কারণে এসব বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের কাছে অনেকটাই স্বপ্নের মতো মনে হলেও প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা সেখানে ভর্তি হন। বাংলাদেশ থেকেও প্রতিবছর শিক্ষার্থী যাচ্ছেন, যদিও তাদের বড় অংশই বিভিন্ন ধরনের স্কলারশিপ বা আর্থি...