Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জার্মানি বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২
শেয়ার করুন:
জার্মানি বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জার্মানিকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এই সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বৃহস্পতিবার জার্মানির বার্লিনে সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতাকে আরও কৌশলগত, সুনির্দিষ্ট ও অংশীদারত্বভিত্তিক করতে হবে।

‘শুধু সহায়তা নয়, উন্নয়ন অর্থায়ন, উদ্ভাবনী প্রযুক্তি বিনিময় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি’, মতামত ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সেন্টার ফর হিউম্যানিটারিয়ান অ্যাকশনের বার্ষিক সম্মেলন জার্মানির মানবিক কার্যক্রম ও সহায়তা নীতিবিষয়ক গুরুত্বপূর্ণ আয়োজনগুলোর একটি। এবারের সম্মেলনে মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের ভবিষ্যৎ, বৈদেশিক সহায়তা সংস্কার, স্থানীয় নেতৃত্বের ভূমিকা এবং নতুন অর্থায়ন মডেল নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশে জার্মানির উন্নয়ন সহযোগিতার কথা স্মরণ করে সম্মেলনে শামা ওবায়েদ বলেছেন,  জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং মানবিক ও সামাজিক উন্নয়নে জার্মানির সঙ্গে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটকে কোনো একক দেশের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, এগুলো সীমান্ত অতিক্রমকারী আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ। এসব সংকট মোকাবিলায় দায়িত্বশীল দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত উদ্যোগ, অভিন্ন অবস্থান, রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর অঙ্গীকার প্রয়োজন।

মানবিক সহায়তা ও উন্নয়ন অর্থায়নের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তার ভাষ্য, স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো, সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং জ্ঞান বিনিময় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তব্যে বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন শামা ওবায়েদ। তিনি জানান, বন্যা ও খরা মোকাবিলায় সরকার ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খননের কর্মসূচি নিয়েছে। পাশাপাশি বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন ও সাফল্যকে দেশের সক্ষমতা, প্রস্তুতি এবং সহনশীলতার উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর উন্নয়নে শুধু সাহায্যনির্ভরতা যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন অংশীদারত্ব, উন্নয়ন অর্থায়ন, উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীজার্মানিশামা ওবায়েদ ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন