Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জাতির উদ্দেশে ভাষণের রীতি কবে শুরু হয়?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৫
জাতির উদ্দেশে ভাষণের রীতি কবে শুরু হয়?

সংগৃহীত ছবি

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আজ সোমবার সন্ধ্যায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এর আগে গতকাল রবিবার এনসিপির প্রধান নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ভাষণ দেন।

চলতি বছরে জাতির উদ্দেশে ভাষণের জন্য নির্বাচন কমিশন উদ্যোগ নিলেও মাত্র ৮টি দল আগ্রহ প্রকাশ করেছিল। জাতীয় নির্বাচনের আগে জাতির উদ্দেশে রাজনৈতিক নেতাদের ভাষণের চল শুরু হয়েছিল ১৯৯১ সাল থেকে। তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের পতনের পর প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, যাদের প্রধান দায়িত্ব ছিল একটি সাধারণ নির্বাচন আয়োজন করা।

সেই সরকারের সময় প্রথম বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর ১৯৯৬ সালে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দুই নেত্রীসহ বিভিন্ন দলের নেতারা এই সুবিধা পান। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন রাজনৈতিক নেতারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরপর আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া তিনটি নির্বাচনে রাজনৈতিক নেতাদের এই সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি আবর্তিত ছিল খালেদা জিয়া ও শেখ হাসিনাকে ঘিরে। তাদের মধ্যে আশি বছর বয়সে বিএনপি নেত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন গত ৩০ ডিসেম্বর। সে পটভূমিতে বিএনপির শীর্ষ নেতৃত্বে এসেছেন তারেক রহমান।

আর জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং এখনো সেখানেই অবস্থান করছেন তিনি। এবার রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারছে না। নতুন রাজনৈতিক মেরুকরণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা এবার নির্বাচনী ভাষণ দিচ্ছেন বেতার-টেলিভিশনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাতির উদ্দেশে ভাষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা