Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ওসি রাকিবের মতো কে কে আছেন খুঁজছে পুলিশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০
ওসি রাকিবের মতো কে কে আছেন খুঁজছে পুলিশ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানের কথোপকথনের অডিও ফাঁস হওয়া নিয়ে পুলিশে তোলপাড় শুরু হয়েছে। ওই বৈঠকে আরও কারা উপস্থিত ছিলেন, তা নিয়েও চলছে নানা আলোচনা। এ ছাড়া রাকিবকে ক্যান্টনমেন্ট থানায় পদায়ন কোন প্রক্রিয়ায় হয়েছিল, কারা সুপারিশ করেছিলেন, তা নিয়েও চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি এরই মধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমেদের নির্দেশে ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানা গেছে। তিন কার্যদিবসের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া ওসি রাকিবের মতো পুলিশে আরও কে কে আছেন তাও খোঁজা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন উপকমিশনার দেওয়ান জালাল উদ্দীন চৌধুরী ও উপকমিশনার তরিকুল ইসলাম।

মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ওসির বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। ওসিকে ভাইরাল হওয়া অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের একাধিক সূত্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও কণ্ঠটি রাকিবুল হাসানের। রাকিব নিজেও তার কণ্ঠটির বিষয় স্বীকার করেছেন। তবে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, একটি রেস্টুরেন্টের ভেতরে ওই মিটিংটি হয়েছিল। মিটিংয়ে অংশ নেওয়া অন্যদের কাছ থেকে গোপন তথ্য আদায় করতে তিনি অতি উৎসাহী হয়ে এই কৌশল অবলম্বন করেছিলেন। তবে তিনি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন।

পুলিশের একটি সূত্র বলছে, ২০০৭ সালে পুলিশে এসআই ক্যাডেট হিসেবে যোগদান করা রাকিবুল ক্যান্টনমেন্ট থানার আগে গুলশান এবং ভাটারা থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জানা গেছে, পরিদর্শক রাকিবুলকে গত বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর পর থেকেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন কর্মকর্তারা। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়। আদেশটি ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার জারি করা ডিএমপির আদেশে তার প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবের কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে। এতে ওসি পরিচয়ে এক ব্যক্তিকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সমালোচনা করতে শোনা যায়। অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ওসি পদায়নে টাকা লেনদেনের অভিযোগও করেছেন তিনি।

ওসি রাকিবপুলিশঢাকা মহানগর পুলিশক্যান্টনমেন্ট থানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ