পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
সারা দেশের সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রশাসক-মেয়রদের কাছে বোনাসের চেক হস্তান্তর করেন তিনি।
এদিন রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এ সময় প্রত্যেক সিটি করপোরেশন এলাকাকে পরিচ্ছন্ন রাখতে মেয়র ও প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে জলাবদ্ধতা যাতে না হয় সেজন্য খাল-নর্দমা নিয়মিত পরিষ্কার রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রগণ।
প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের আগেও পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।






