Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিমানের সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই : কর্তৃপক্ষ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩
বিমানের সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই : কর্তৃপক্ষ

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম ও সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা (এমবার্গো) আরোপ করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানসংক্রান্ত তথ্য ও সংবাদ প্রকাশে বাধার অভিযোগ তুলেছিলেন অ্যাভিয়েশন বিটের কয়েকজন সংবাদকর্মী। সাংবাদিকদের সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে তথ্যপ্রবাহের গুরুত্বকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করে বিমান।

জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানের ৫৪ বছরের পথচলায় যাত্রীসেবা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা সমুন্নত রাখতে তারা সর্বদা সচেষ্ট বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিমানের সিদ্ধান্ত, কার্যক্রম ও সংশ্লিষ্ট যেকোনো বিষয় নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা তাদের পেশাগত বিবেচনা ও সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন।

‘বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদের প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও বক্তব্য দিতে সদা প্রস্তুত রয়েছে’, অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সংস্থাটি।

সহযোগিতার গুরুত্ব তুলে ধরে সংস্থাটি আশা প্রকাশ করেছে, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত সঠিক তথ্যের ভিত্তিতে গণমাধ্যমের সঙ্গে বিমানের সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

গত ৬ অক্টোবর থেকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশের ওপর অলিখিত বিধিনিষেধ আরোপের অভিযোগ ওঠে।

অ্যাভিয়েশন বিটের একাধিক প্রতিবেদকের দাবি, বিমানের দুর্নীতি, অনিয়ম এবং যাত্রী ভোগান্তি নিয়ে খবর প্রকাশের পর থেকেই তথ্য সংগ্রহে তাদের বাধার মুখোমুখি হতে হচ্ছিল।

সাংবাদিকদের তথ্য সংগ্রহের এ বাধার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল।

একই সঙ্গে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানে সাংবাদিকদের অবাধ প্রবেশ ও পেশাগত কাজের পরিবেশ নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছিল সংগঠনটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসবাটজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    কিশোরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা!

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    ছবি তোলার অভিযোগে ব্যক্তিকে মারধর, চুল কেটে দিলেন ইডেনের ছাত্রীরা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা