Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিদেশি অর্থায়নে বিজিবিকে টার্গেট, ষড়যন্ত্রের শঙ্কা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫
শেয়ার করুন:
বিদেশি অর্থায়নে বিজিবিকে টার্গেট, ষড়যন্ত্রের শঙ্কা

গ্রাফিকস: আগামীর সময়

সীমান্তে সাম্প্রতিক সাফল্যের পর এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এর নেতৃত্বকে লক্ষ্য করে বিদেশি অর্থায়নে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে বাহিনীটি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও কনটেন্টের ক্যাপশনে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজিবির মহাপরিচালক ও বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভিডিওতে বলা হয়, পরিবর্তিত সীমান্ত পরিস্থিতিতে পুশ-ইন প্রতিহত করা, চোরাচালান ও মাদক দমন, অবৈধ অস্ত্র পাচার রোধ, সীমান্তে উত্তেজনা মোকাবিলা এবং গুজব-উসকানি প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে সক্রিয় রয়েছে। একই সঙ্গে দুর্যোগে উদ্ধার কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা এবং সীমান্তবর্তী জনপদে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়।


আরও পড়ুন

শেখ মুজিবের নাম পুনর্বহালে আপত্তি, ডাকসুর একাংশের আল্টিমেটাম

৩০ সেপ্টেম্বর ২০২৬

বিজিবি জানায়, সীমান্ত নজরদারি ও আভিযানিক সক্ষমতা বাড়াতে রাডার, থার্মাল ইমেজার, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন প্রযুক্তি সংযোজন করা হয়েছে। সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বিশেষায়িত ড্রোন স্কুল। পাশাপাশি নন-লেথাল অস্ত্র, মাইন শনাক্তকরণ সক্ষমতা এবং আধুনিক সরঞ্জাম যুক্ত হওয়ায় সীমান্ত ব্যবস্থাপনায় বাহিনীর সক্ষমতা আরও বেড়েছে।

বিজিবির ভাষ্য, এসব সাফল্যের ধারাবাহিকতার মধ্যেই বাহিনী ও এর নেতৃত্বকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তবে কোনো চাপ বা অপপ্রচার দায়িত্ব পালনে প্রভাব ফেলবে না।

জনগণের সহযোগিতা, সুদৃঢ় নেতৃত্ব, শক্তিশালী চেইন অব কমান্ড এবং পেশাদার জনবলের সমন্বয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপদ সীমান্ত রক্ষায় আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবে বিজিবি।

ভিডিওর শেষ বার্তায় বলা হয়, কোনো অপপ্রচারই রুখতে পারবে না বিজিবির অগ্রযাত্রা।

বিজিবিবর্ডার গার্ড বাংলাদেশষড়যন্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই