পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্তাকে বদলি

গ্রাফিকস: আগামীর সময়
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়।
সেখানে উল্লেখ করা হয়, এই কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। তা না হলে ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
যে কর্মকর্তাদের বদলি করা হয়েছে তাদের মধ্যে— বিশেষ শাখা (এসবি) ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারক, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনক, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহিন ফরাজী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরী, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ান, গাইবান্ধা বি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, ও বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীন।





