Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কী ঘটেছিল, যা বলছেন চালক

মাহতাব হোসেন
মাহতাব হোসেন
agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৯:২৫
নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কী ঘটেছিল, যা বলছেন চালক

সংগৃহীত ছবি

বগুড়ার সান্তাহারে ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে রেল চলাচল শুরু হয়। এই ঘটনায় সান্তাহার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে নীলসাগর এক্সপ্রেসের দুই চালককেও অস্থায়ী বহিস্কারের কথা বলা হয়েছে। তবে নীলসাগর এক্সপ্রেসের চালক আগামীর সময়কে জানালেন, এই দুর্ঘটনায় তাদের বিন্দুমাত্র দোষ ছিল না। তারা নিয়ম মেনেই ট্রেন চালিয়েছেন। সেখানে দায়িত্বরতদের অবহেলার কারণে এমনটা হয়েছে।

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে নীলসাগর এক্সপ্রেস। বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে থেমে আক্কেলপুরের উদ্দেশ্যে রওনা দিলে আদমদিঘি উপজেলার বাগমারি এলাকায় এটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির নয়টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

নীলসাগর এক্সপ্রেসের সহকারী চালক সবুজ আগামীর সময়কে বলছেন, সান্তাহার থেকে আক্কেল্পপুর সেকশনে কমগতিতে ট্রেন চালাতে হবে এমন কোনো নির্দেশনা আমাদের দেওয়া হয়নি। কম গতিতে চালাতে হলে সান্তাহার স্টেশন মাস্টার আমাদের ও ট্রেনের পরিচালককে ওপিটি (অপারেশনাল টিকিট) ইস্যু করে দিতেন। আমাদের থেকে অপর টিকিটে সাক্ষরও নিতেন। কিন্তু তিনি এমন কোনো ওপিটি দেননি। ফলে আমরা নিয়মিত গতিতে ট্রেন চালিয়েছি।

চালক সিগন্যাল অমান্য করেছেন- এমন অভিযোগও ছিল। কিন্তু কোনো সিগন্যাল অমান্যও করেনি তারা- এমনটাই দাবি এই ট্রেন চালকের, বলা হচ্ছে আমরা সিগন্যাল অমান্য করেছি। প্রথমত আমাদের কমগতিতে ট্রেন চালানোর কোনো নির্দেশনা ছিল না, দ্বিতীয়ত আমরা সিগন্যাল অমান্য করিনি। আমাদের ট্রেনের ১৫০ গজ সামনে হুট করেই একটা লাল ঝাণ্ডা তুলে ধরা হয়েছিল। এতো অল্প দূরত্ব থেকে ট্রেনের গতি কমানো পুরোপুরি সম্ভব না, এছাড়াও ট্রেনের ভেতরে বাইরে, ছাদে ছিল প্রচুর মানুষ। তারপরেও আমি ও এলএম সাহেব ট্রেনের গতি কমিয়ে দিয়েছেন।

যদি কোনো ট্রেনের গতি কমাতে বলা হয় বা থামানোর চেষ্টা করা হয় তাহলে সেটাও নির্দিষ্ট দূরত্বে দুই দফায় ফ্ল্যাগ ধরা হয়। তাহলেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানালেন সবুজ। তার ভাষ্য, ট্রেন থামাতে চাইলে ফ্ল্যাগ ধরার নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেখানে কাজ চলছে, সেই স্পট থেকে৪৫০ গজ দূরে একটি ফ্ল্যাগ ধরতে হবে। এর আরো ২০০ গজ সামনে আরেকটি ফ্ল্যাগ ধরতে হবে। তারা এই নিয়ম মানেনি।

চালকরা কি পালিয়েছিলেন?

নীলসাগর এক্সপ্রেস ট্রেন চালাচ্ছিলেন লোকো মাস্টার রফিকুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট লোকো মাস্টার সবুজ। দুর্ঘটনার পর তাদের কাছে রেল পুলিশ চলে আসে। রেল পুলিশের নির্দেশমতোই তারা সেখান থেকে সরে আসেন। সবুজ বলছিলেন, দুর্ঘটনার পর পর সেখানে রেল পুলিশ চলে আসে। আমাদের তারা বলে সেখান থেকে সরে যেতে। আমরা রেলের পোশাক পরিবর্তন করে সেখান থেকে সরে যাই। তবে পালিয়ে যাওয়ার যে খবর প্রকাশ হয়েছে তা মিথ্যা। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল।

আমরা সিগন্যাল অমান্য করেছি, আমরা পালিয়েছি-এমন সব খবর সাংবাদিকরা নিয়েছেন সেখানে কাজ করতে আসা শ্রমিকদের কাছ থেকে। কর্তৃপক্ষ এমন কোনো কথা বলেনি। যোগ করেন এই চালক।

নীলসাগর এক্সপ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা