Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৬:৩৩
শেয়ার করুন:
গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস

বক্তব্য দিচ্ছেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বহুদিনের বিশৃঙ্খলা দূর করে সুশাসন ও আধুনিক সেবা নিশ্চিত করতে মালিক, শ্রমিক, পুলিশ এবং সাংবাদিক—এই চার প্রধান শক্তির ঐক্যবদ্ধ সমন্বয়ের ওপর জোর দিয়েছেন পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

আজ রবিবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উদ্যোগে আয়োজিত ‘ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা ও বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই দেশের মূল সংকট তুলে ধরে শিমুল বিশ্বাস বললেন, ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বের পাশাপাশি বিশৃঙ্খলা বর্তমানে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলার অবসান ঘটানো এখন সবার সময়ের দাবি।

তিনি উল্লেখ করেন, ডিটিসিএ, বিআরটিএ, সিটি কর্পোরেশন ও বিআরটিসির মতো প্রশাসনিক সংস্থাগুলো মাঠপর্যায়ে এককভাবে শতভাগ সফল হতে পারবে না, যদি না চারটি মূল শক্তির সঠিক মেলবন্ধন ঘটে।

শিমুল বিশ্বাস বলছিলেন, বাংলাদেশের সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে ৭০ লক্ষ পরিবহন শ্রমিকের দায়িত্বশীল ভূমিকা, বিনিয়োগকারী মালিকদের সুষ্ঠু ব্যবস্থাপনা, রোদ-বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের কঠোর নিয়ন্ত্রণ এবং সাংবাদিক ভাইদের বস্তুনিষ্ঠ লেখনী—এই চারটির ফ্রেন্ডলি কম্বিনেশন লাগবে। এই চার শক্তি এক হলে অসাধ্য সাধন করে পরিবহন খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

ঢাকার যানজট ও বিশৃঙ্খলার ফলে তৈরি হওয়া ক্ষতি এবং দেশের ভাবমূর্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিদেশিরা বিমানবন্দরে নেমে ঢাকার সড়কে বিশৃঙ্খলা দেখলে পুরো বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। ঢাকা হচ্ছে বাংলাদেশের হৃদয়। এখানে পরিবহনে শৃঙ্খলা ফেরানো গেলে সেই ইতিবাচক ঢেউ দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে পড়বে।

যানজটের কারণে প্রতিদিন কোটি কোটি টাকার সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি অনিয়ন্ত্রিত রিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিশৃঙ্খলা দমনের তাগিদ দেন।

দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও তরুণদের ভূমিকা তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, জাপানে ৭০ শতাংশ মানুষ বয়স্ক, আর আমাদের সুবিধা হলো বাংলাদেশের ৭৪ শতাংশ মানুষই তরুণ। এই তরুণ জনগোষ্ঠীই দেশের মূল সম্পদ। সব ক্ষেত্রে শৃঙ্খলা এনে এদের সঠিক ব্যবহারে রূপান্তর করতে পারলে অল্প সময়ের মধ্যে পৃথিবীর ধনী দেশগুলোর কাতারে বাংলাদেশ অবস্থান নিশ্চিত করতে পারবে।

পরিবহন সেক্টরের সীমাবদ্ধতা ও অনিয়ম নিয়ে সরাসরি আত্মসমালোচনা করে তিনি বললেন, পরিবহন খাতের বিভিন্ন ভুলত্রুটি ও অনিয়মের জন্য দেশের মানুষের যে ক্ষোভ, তার জন্য আমরা প্রতি মুহূর্তে লজ্জাবোধ করি। এই খাতের নেতৃত্ব সচল থাকলে বন্দর ও পুরো দেশ সচল থাকে। তাই এবার কেবল ফটো সেশন বা কাগজের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে আমরা সুনির্দিষ্ট পরিবর্তনের প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছি।

অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মোট ৩২টি রুট নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে পর্যায়ক্রমে এসব রুটের বাসের রঙ পৃথক করা হবে (কালার কোডেড বাস)। উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিকভাবে ৭টি রুটে কালার কোডেড বাস চালু করা হচ্ছে।

​ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, আরবান ট্রান্সপোর্ট অণুবিভাগের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, ডিটিসিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন ও মহাসচিব মো. সাইফুল আলমসহ সংশ্লিষ্ট খাতের শীর্ষ কর্মকর্তারা।

পরিবহনশিমুল বিশ্বাসশৃঙ্খলাডিটিসিএ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’