সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।
এ ছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার)।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়নপত্র দাখিল, বাছাই, আপিল ও আপিল নিষ্পত্তিসহ তফসিলের নির্ধারিত কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।




