Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

সংসদে আইনমন্ত্রী

আ.লীগ সরকারের সময় গুম-খুন-নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৩:৫৬
আ.লীগ সরকারের সময় গুম-খুন-নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা

সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেছেন, এসব মামলার মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং বাকি ১ হাজার ৫৬টি অন্যান্য ধারায় করা মামলা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেছেন তিনি।

আসাদুজ্জামান জানান, এরই মধ্যে তদন্ত শেষ হয়েছে ১৫৮টি মামলার। এর মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে ৪৮টি হত্যা মামলা এবং ১১০টি অন্যান্য মামলার। এসব মামলার বিচার কার্যক্রম চলমান।

অন্যদিকে, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানান তিনি। বিপুলসংখ্যক মামলার তদন্তকে জটিল ও সময়সাপেক্ষ উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কাজ করছে পুলিশ বিভাগ।

আসাদুজ্জামান উল্লেখ করেন, প্রতিটি মামলায় যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হচ্ছে, যাতে বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্বলতা না থাকে।

জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, জামিন দেওয়া সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় আসামিদের জামিনের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করছেন।

আসাদুজ্জামান আরও বলেছেন, বিগত সরকারের সময়ে সংঘটিত নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। হত্যাকাণ্ড, গুম, নির্যাতন ও পঙ্গুত্বের মতো অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

মো. আসাদুজ্জামানআইনমন্ত্রীআওয়ামী লীগমামলাগুমখুননির্যাতন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise