Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার, যেসব খাতে ব্যয় হবে?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২১:২৮
রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার, যেসব খাতে ব্যয় হবে?

সংগৃহীত ছবি

কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় আরও ২৬ লাখ মার্কিন ডলার দিচ্ছে জাপান সরকার। জাপানি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন ইয়েন। এই অর্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)- এর মাধ্যমে ব্যয় করা হবে।

মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জিউসেপ্পে লোপ্রেতে এই সংক্রান্ত চুক্তি সই করেন। 

কোন খাতে ব্যয় হবে অর্থ?

এই প্রকল্পের আওতায় প্রায় ৫ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা সম্প্রদায়ের সদস্য উপকৃত হবেন। সমন্বিত কর্মসূচির মাধ্যমে— আশ্রয় উন্নয়ন ও মেরামত, নিত্যপ্রয়োজনীয় অখাদ্য সামগ্রী বিতরণ, রান্নার গ্যাস সরবরাহ, প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা, শিবির ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া কক্সবাজারের দুর্যোগপ্রবণ আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস উদ্যোগ নেওয়া হবে, যাতে ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো যায়। ভাসানচরেও বসবাসরত রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে এই অর্থ সহায়ক হবে।

জাপানের প্রত্যাশা

রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, জাপান রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে বসবাসরত স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এই দীর্ঘস্থায়ী মানবিক সংকটে জীবনমান উন্নয়ন, স্থিতিস্থাপকতা বৃদ্ধি ও মানবিক মর্যাদা রক্ষায় কাজ করে যাবে জাপান।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশনের প্রধান জিউসেপ্পে লোপ্রেতে বলেছেন, কক্সবাজারে মানবিক সহায়তার প্রয়োজন ক্রমেই বাড়ছে, কারণ শরণার্থী জনগোষ্ঠীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘমেয়াদি সমাধান এখনো অনিশ্চিত।

তিনি জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এই অনুদান আশ্রয় ও স্বাস্থ্যসেবাসহ জীবনরক্ষাকারী কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।

দীর্ঘদিনের সহায়তা

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে জাপান বাংলাদেশে মানবিক সহায়তায় ধারাবাহিক সমর্থন দিয়ে আসছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন জাতিসংঘ সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত ২৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে জাপান সরকার।

জাপানরোহিঙ্গাআইওএম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise