যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিজ দেশের দূতাবাসে জমা দেওয়ার আহ্বান
কূটনৈতিক প্রতিবেদক

ঢাকার বারিধারায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।
আজ রবিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
দূতাবাসের বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।




