‘বি১’ বা ‘বি২’ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কয়েকটি নির্দিষ্ট কাজ করা যাবে না। এ বিষয়ে একটি তালিকা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।আজ শনিবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয় এই তথ্য।এতে বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কোন কোন কার্যক্রম অনুমোদিত নয়, তা তুলে ধরা হয়েছে।দূতাবাসের পোস্ট অনুযায়ী, শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া; যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়...