Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ঈদযাত্রায় মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৭:২৬
শেয়ার করুন:
ঈদযাত্রায় মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার

ছবি: আগামীর সময়

দেশব্যাপী নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মাঠে কাজ করছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। সংগঠনটির এক হাজারের বেশি ভলান্টিয়ার দেশের অন্তত ১০ জেলায় ট্রাফিক পুলিশ, স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

নিসআ সূত্রে জানা যায়, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, চাঁদপুর, জামালপুর, যশোর, ঝিনাইদহ ও কুমিল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও পরিবহনকেন্দ্রিক এলাকায় সংগঠনটির ভলান্টিয়াররা সরাসরি দায়িত্ব পালন করছেন। এসব স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা, যানজট ব্যবস্থাপনা, ভাড়া তদারকি, বাস টার্মিনাল পর্যবেক্ষণ এবং যাত্রীসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ঈদযাত্রাকে আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে ভলান্টিয়াররা মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি যাত্রী, চালক ও সাধারণ মানুষের মাঝে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন সহায়ক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নিসআর সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত জানালেন, ঈদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় নিরাপদ সড়ক আন্দোলনের ভলান্টিয়াররা দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়ক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে আসছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে নাগরিক সচেতনতা, কার্যকর সমন্বয় এবং সবার অংশগ্রহণ জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিতে দেশের তরুণ ও স্বেচ্ছাসেবী শক্তিকে আরও পরিকল্পিতভাবে কাজে লাগানো হোক।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শুধু ঈদকেন্দ্রিক কার্যক্রম নয়, সারা বছর সড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও রোড ক্র্যাশ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তাদের সদস্যরা। দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবী অংশগ্রহণকে আরও কার্যকর ও সমন্বিত করার ওপরও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।


নিসআঈদযাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত