বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান স্পিকারের

সংগৃহীত ছবি
মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’— শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভারপ্রাপ্ত স্পিকার। তিনি বলেছেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। এ সময় জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।







