আগামীর সময়

নাইজেরিয়ায় সড়কে গাড়িবহর থামিয়ে প্রকাশ্যে প্রস্রাব করলেন গভর্নর

নাইজেরিয়ায় সড়কে গাড়িবহর থামিয়ে প্রকাশ্যে প্রস্রাব করলেন গভর্নর

রাস্তায় প্রস্রাব করছেন গভর্নর। ঘটনাটি নাইজেরিয়ার। গভর্নর তার গাড়িবহর থামিয়ে রাস্তার পাশে একটি দেয়ালের দিকে মুখ করে প্রস্রাব করছেন। আশপাশে থাকা পথচারীরা বিস্মিত দৃষ্টিতে ঘটনাটি দেখছিলেন। তার নিরাপত্তাকর্মীরাও কাছাকাছি ছিলেন, তবে কেউ তাকে বাধা দেননি- একটি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে এমনটাই।

ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরা ওই

ভিডিওতে আরও দেখা যায়, কাজ শেষ করে তিনি পোশাক ঠিক করেন, একটি প্লাস্টিকের বোতল থেকে পানি নিয়ে হাত ধুয়ে একই বোতল কয়েক সেকেন্ড মুখে লাগিয়ে রাখেন। এরপর স্বাভাবিক ভঙ্গিতে আবার কনভয়ের দিকে ফিরে যান। পুরো ঘটনাটি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়।

সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এটা নিয়ে। অনেকে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এমন আচরণকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, জনসমক্ষে দায়িত্বশীল পদে থাকা কারও কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় এবং এতে নেতৃত্বের শালীনতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠে। অন্যদিকে কেউ কেউ মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার আহ্বান জানিয়েছেন। তাঁদের ভাষ্য, হঠাৎ শারীরিক প্রয়োজনের কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যা যে কারও ক্ষেত্রেই ঘটতে পারে।

এই ঘটনা দেশটিতে জনপ্রতিনিধিদের আচরণ ও জনসমক্ষে দায়িত্বশীলতার মানদণ্ড নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। এর আগে নাইজেরিয়া-তে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘিরে নানা বিতর্কিত ঘটনা ঘটেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নাসির এল-রুফাই বিমানবন্দরে ফেরার সময় সমর্থকদের মানবঢালের কারণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা জাতীয় পর্যায়ে আলোচিত হয়।

বর্তমান ঘটনায় সংশ্লিষ্ট গভর্নরের নাম প্রকাশ না হলেও বিষয়টি সামাজিক মাধ্যমে নেতৃত্বের আচরণগত মান নিয়ে প্রশ্ন তোলার আরেকটি উদাহরণ হিসেবে সামনে এসেছে।

    শেয়ার করুন: