Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

হয়তো

বিবিধ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭
হয়তো

গ্রাফিকস: আগামীর সময়

সময়ের সঙ্গে বিশ্ব যত উন্নত হচ্ছে ততই ছোট হয়ে আসছে মানুষের বিশ্রাম বা শান্তির জায়গা। প্রকৃতি বা পরিবেশে একটুখানি নির্জনতা খোঁজা মানুষ ভবিষ্যতে এক টুকরো শান্তি খুঁজে পাবে তার ঘরের রান্নাঘরে। সারা দিনের মিটিং, অসংখ্য নোটিফিকেশন, ট্রাফিকের হর্ন আর ডেডলাইনের চাপ পেরিয়ে দরজা বন্ধ করার পর যে জায়গাটায় একটু নিঃশ্বাস ফেলা যাবে, সেটিই হবে রান্নাঘর। ভবিষ্যতের ভিন্নধর্মী রান্নাঘর নিয়ে পূর্বাভাস দিয়েছেন যুক্তরাজ্যের ভবিষ্যৎবিদ উইলিয়াম হাইহাম। ২০২৫ সালের অক্টোবরে লন্ডনে হওয়া ‘দ্য ফিউচার কিচেন’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তৃতায় ভবিষ্যতের রান্নাঘর নিয়ে আলোচনা করেন তিনি। উইলিয়ামের ভবিষ্যদ্বাণী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে একই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক ম্যাগাজিন ও মিডিয়া ব্র্যান্ড কেবিবি রিভিউ।

আগামীর রান্নাঘর শুধু রান্নার জায়গা থাকবে না। হবে বিশ্রামের জায়গা, গল্পের জায়গা, মানুষের সঙ্গে মানুষের আবার সংযোগ প্রতিষ্ঠার স্থান। উইলিয়ামের মতে, ভবিষ্যতের রান্নাঘরকে বদলে দেবে মূলত তিনটি বিষয়, শান্তি, যত্ন ও কমিউনিটি। ভবিষ্যতে রান্নাঘর এবং সেখানে ব্যবহৃত যন্ত্রপাতিতে থাকবে প্রযুক্তি। তবে মজার ব্যাপার, সেই প্রযুক্তি যত স্মার্ট হবে, তার উপস্থিতি তত কম চোখে পড়বে। কেননা ভবিষ্যতের আসল বিলাসিতা হয়তো বিশাল রান্নাঘর বা চকচকে ক্যাবিনেট হবে না। বরং আসল বিলাসিতা হবে মানুষের মানসিক স্বস্তি। উইলিয়াম বলেছেন, ‘আমরা চাই সবকিছু যেন সহজে ব্যবহারযোগ্য, শান্ত ও প্রশান্তিদায়ক হয়।’ তিনি আরও যোগ করেছেন, ‘প্রযুক্তির কাজ হওয়া উচিত আমাদের জীবনকে সহায়তা করা, মনোযোগ আকর্ষণের জন্য চেঁচামেচি করা নয়। মানুষ তাদের ঘরে কম হট্টগোল বা নাটকীয়তা চায়।’ ভবিষ্যতের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, প্রযুক্তি রান্নাঘরে পরিবর্তন আনতেই থাকবে, তবে তা হবে সূক্ষ্ম ও নিখুঁত উপায়ে। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা গৃহস্থালির যন্ত্রপাতিগুলোকে আরও ব্যক্তিগত ব্যবহারের উপযোগী করে তুলবে, এগুলো ব্যবহারকারীর অভ্যাসের সঙ্গে মানিয়ে নেবে এবং দৈনন্দিন কাজকর্ম আরও সহজ করে দেবে। 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সম্মিলিত অংশগ্রহণ ছাড়া জান্তার শান্তি আলাপে বসবে না মিয়ানমারের বিরোধীরা

    সম্মিলিত অংশগ্রহণ ছাড়া জান্তার শান্তি আলাপে বসবে না মিয়ানমারের বিরোধীরা

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির