Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

যদি

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭
যদি

গ্রাফিকস: আগামীর সময়

বড় মামা আজ সকালে মারা গেছেন। খবর পেয়ে আমরা সবাই ছুটে গেছি তার বাসায়। ঘরে অনেক মানুষ। মরা বাড়িতে কান্নার একটা রোল চলছে। একেকজন  ঘরে ঢুকছেন, মামার লাশের দিকে তাকাচ্ছেন এবং কান্নার ভলিউম বাড়িয়ে দিচ্ছেন। যেন কান্নার আওয়াজ যত তীব্র হবে, মামার প্রতি ভালোবাসার গভীরতা তত বেশি প্রমাণিত হবে। এটা হয়তো এক ধরনের সামাজিক ব্যাকরণ।

বড় খালা বসে আছেন লাশের পাশে। তিনি বিলাপ করে হাত-পা ছুড়ে কাঁদছেন। তার কান্নার মধ্যে একটা সুর ও ছন্দ আছে। খালা একটু পরপর চিৎকার করে বলছেন, ‘ভাইরে, তুমি আমারে ফালায়া কই গেলারে?’

বড় খালা বেশ মন দিয়েই কাঁদছিলেন; কিন্তু অবাক করা দৃশ্যটা ঘটল একটু পর। বিলাপের ঠিক মাঝখানেই খালা হঠাৎ স্বাভাবিক ও নিচু গলায় ছোট খালাকে জিজ্ঞাসা করলেন, ‘কক্সবাজার থেকে মেজো ভাই রওনা হয়েছে? সময়মতো পৌঁছাবে তো?’

ছোট খালাও ঠিক ততটাই শান্ত ও নিচু গলায় উত্তর দিলেন, ‘শোনার সঙ্গে সঙ্গেই রওনা হইছে। চিটাগাং রোডে নাকি বিশাল জ্যাম।’

কথাটা শেষ হতেই বড় খালা আবার ঠিক আগের সুর ও স্কেলে কান্নার বিলাপ ধরে ফেললেন। যেন একটা ক্যাসেট প্লেয়ার ক্ষণিকের জন্য পজ করা হয়েছিল, আবার প্লে করা হলো। কান্না যে এত সুনির্দিষ্ট স্কেলে থামানো আর শুরু করা যায়, তা না দেখলে বিশ্বাস হতো না।

বড় মামার একমাত্র ছেলে রনি ড্রয়িং রুমের সোফায় নিচু হয়ে বসে আছে। তার চোখে পানি। পাড়ার বয়স্ক মোতালেব সাহেব রনির কাঁধে হাত রেখে বলছেন, ‘চোখ মোছো রনি। এভাবে কাঁদতে হয় না। কাঁদলে মরা মানুষের আত্মা কষ্ট পায়। পৃথিবীর মায়া ছেড়ে সবাইকেই একদিন যেতে হবে।’

আজহার সাহেবও এসেছেন। বড় মামার সঙ্গে তার তিনটা দেওয়ানি মামলা চলছে। মামা বেঁচে থাকতে কোনোদিন আজহার সাহেবের নামটা গালি ছাড়া উচ্চারণ করেননি। সেই আজহার সাহেব মামার মুখ দেখে চোখ মুছতে লাগলেন। তারপর উপস্থিত সবার উদ্দেশে বললেন, ‘বড় মিঞা ছিলেন আমার নিজের ভাইয়ের মতো। এমন ফেরেস্তার মতো মানুষ আর হয় না। আমাদের মধ্যে সামান্য একটু মতের অমিল ছিল ঠিকই, কিন্তু মানুষটার মনে কোনো প্যাঁচ ছিল না।’

বাইরে জানাজা কে পড়াবেন তা নিয়ে স্নায়যুদ্ধ চলছে। মেজো মামার ইচ্ছে— স্থানীয় মসজিদের খতিব সাহেব জানাজা পড়াবেন। কিন্তু সেজো খালুর যুক্তি অন্য। তার পীর নাকি এখন ঢাকাতেই আছেন। পীর সাহেব কামেল লোক। তিনি জানাজা পড়ালে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। ব্যাপারটা নিয়ে জটিলতা বাড়বে মনে হয়। মামা ও খালু দুজনই নিজ নিজ জায়গায় অনড়।

ঘরের ভেতর বড় মামা চুপচাপ শুয়ে আছেন। বাইরে তখনো তাকে নিয়ে নানা কথা চলছে। আমি একবার মামার মুখের দিকে তাকালাম। মনে হলো, এত মানুষের ভিড়ে মানুষটা আজ ভীষণ একা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সম্মিলিত অংশগ্রহণ ছাড়া জান্তার শান্তি আলাপে বসবে না মিয়ানমারের বিরোধীরা

    সম্মিলিত অংশগ্রহণ ছাড়া জান্তার শান্তি আলাপে বসবে না মিয়ানমারের বিরোধীরা

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির