Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

দেখা যাক

বিবিধ ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫
দেখা যাক

ভবিষ্যতের কোনো এক সকালে পৃথিবী হয়তো এমন এক সত্যের মুখোমুখি হবে, যার জন্য পুরোপুরি প্রস্তুত নয় কেউ। সেই সময় চারপাশে মানুষ থাকবে, তবে সিদ্ধান্ত নেবে মেশিন। বন্ধুত্ব থাকবে, তবে বন্ধুটি মানুষ নয়, হবে রোবট। কোম্পানি থাকবে, তবে সেখানে থাকবে না কোনো কর্মী। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মানুষ বুঝতেই পারবে না, কখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তার সহকারী থেকে হয়ে উঠেছে জীবনের অংশ! ২০৩৫ সালে এআইর কারণে মানবজাতি নিজেদের সম্প্রদায় ও সংস্কৃতিকে গড়ে তুলবে নতুন করে। ৯ বছর পরের এমন পূর্বাভাস দিয়েছেন সিলিকন ভ্যালির প্রযুক্তি ভবিষ্যৎবিদ পল স্যাফো। যুক্তরাষ্ট্রের ইলন বিশ্ববিদ্যালয়ের ‘বিং হিউম্যান ইন ২০৩৫’ শীর্ষক একটি পাবলিকেশনসে এ বিষয়ে একটি প্রবন্ধ লিখেছেন তিনি।

পল স্যাফোর মতে, শক্তিশালী প্রযুক্তি শুধু মানুষের কাজের ধরন বদলায় না, বদলে দেয় মানুষকেও। ২০৩৫ সালের মধ্যে এআই শুধু কম্পিউটারের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। এটি ছড়িয়ে পড়তে পারে মানুষের দৈনন্দিন জীবনের প্রায় সর্বত্র। বর্তমান সময়ের মতো ভবিষ্যতেও একটি বড় প্রশ্ন থাকবে, এআই কি আসলেই বুদ্ধিমান কি না। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আসবে অ্যান্টি-এআই। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাবিরোধী আলোচনা ও ব্যক্তিগত সাইবার সুরক্ষা। স্যাফোর বিশ্বাস, ২০৩৫ সাল ও এর পরে যুদ্ধক্ষেত্রে মানুষের চেয়ে অনেক বেশি প্রচলিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত রোবোটিক অস্ত্রব্যবস্থা। ভবিষ্যতের যুদ্ধ বর্তমানের তুলনায় হয়ে উঠবে অনেক বেশি সহিংস ও প্রাণঘাতী। তখন থাকবে না কোনো সুনির্দিষ্ট ‘ফ্রন্ট লাইন’; যুদ্ধের ময়দানে প্রাণ হারানো যোদ্ধাদের তুলনায় বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা অনেক বেশি হবে। তবে এসব পূর্বাভাসের মধ্যে সবচেয়ে মজার ভবিষ্যদ্বাণী হলো, ২০৩৫ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে ‘সিনথেসপিয়ান’, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সৃষ্ট এক কৃত্রিম অভিনেতা জিতবে ‘সেরা পার্শ্ব-অভিনেতা’র পুরস্কার। আর ২০৪০ সালের আগেই এআই জিতে নেবে ‘সেরা অভিনেতা’র পুরস্কার। সাধারণ রক্ত-মাংসের অভিনেতাদের প্রতি দর্শকদের যে আবেগ, এই সুপারস্টার সিনথেসপিয়ানদের প্রতি তার চেয়েও অনেক বেশি গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়বেন সিনেমাপ্রেমীরা।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা