Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিবিধ

সুতরাং

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:১৬
সুতরাং

গ্রাফিকস: আগামীর সময়

শুক্রবার সকালে ঘুম থেকে জেগেই হাতে পাব বউয়ের বাজারের ফর্দ। এটা অবধারিত। এবারের ফর্দটা বেশ লম্বাই হবে— ইঙ্গিত পেলাম আগের রাতেই। ছেলেমেয়ের পছন্দের বাজার তো থাকবেই। বাজেটের সঙ্গে বাজারদর মিলবে না জেনেও বাজারে যাব। আর মনে মনে শপথ করে ঘুমাতে যাব, সকালে বাজারে গিয়ে কোনো দোকানদারের সঙ্গে ঝগড়া করব না। দাম বেশি বললেও শান্ত থাকব, দু-একটা কটু কথা বললেও শান্ত থাকব। যেমন ফর্দ নিয়ে চুপ করে বাসা থেকে বেরিয়ে যাব, তেমনই। মোট কথা, আমি হব শান্তির দূত!

বাজারে ঢুকেই প্রথম দোকানে গিয়ে বলব, ‘ভাই, সবকিছু একটু কম কম দেবেন।’

দোকানি এমনভাবে হয়তো তাকাবেন, যেন আমি বাজারের সব মাল ফ্রি নিতে এসেছি। বলব, ‘এক কেজি না, কিছু আধা কেজি, কিছু তারও কম করে দেন। পেঁয়াজ ১০০ গ্রাম। টমেটো চারটি। কাঁচা মরিচ ১০টি।’ দোকানি হেসে হয়তো তখন বলবেন, ‘ভাই, আপনি বাজার করতে এসেছেন, নাকি নমুনা সংগ্রহ করতে?’ আমি কোনো ঝগড়া না করে হাসব। মনকে শান্ত রাখব!

মাছের দোকানে গিয়ে বলব, ‘ভাই, মাছও কম দেন।’ তিনি কি জানতে চাইবেন? ‘কত কম?’ বলব, ‘এমন কম, যাতে মাছ রান্না করলে শুধু গন্ধে পরিবারের সবাই খেতে পারে!’

চালের দোকানেও যেতে হবে। বললাম, ‘ভাই, পোলাওয়ের চালও একটু কম দেন।’ দোকানি হয়তো কৌতূহলী হয়ে জানতে চাইবেন, ‘কতটুকু?’ বলব, ‘এতটুকু দেন, যাতে পোলাও রান্না হলে সবাই যেন একবার নিতে পারে, কিন্তু দুবার চাইলে প্লেটটা যেন লজ্জায় না পড়ে!’ কারণ, সবচেয়ে বেশি দাম বেড়েছে পোলাওয়ের চালের।

এরপর সবজি— পটোল চারটি, গাজর দুটি, মিষ্টিকুমড়া এক ফালির অর্ধেক। ধনেপাতাও সামান্য চাইব। দুটি ডিমও যেন থাকে ভাই, কারণ, বাচ্চাদের কোরমা পছন্দ! এতে দোকানি কি রেগে যাবেন? হয়তো অবাক হয়ে আগের দোকানির মতো বলবেন, ‘ভাই, আপনি বাজার করছেন, নাকি নমুনা সংগ্রহ করছেন?’

আমি শান্ত থাকব, আজ রাগব না। আমার যেসব বাজার করতে হবে সীমিত বাজেট দিয়ে! কারণ, ছেলেমেয়ের পছন্দের কেনা এখনো বাকি!

এবার ফল কিনতে যাব। দোকানিকে বলব, ‘ভাই— আপেল, কমলা আর পেয়ারা ১০০ গ্রাম করে দিন। ভালোটা দিয়েন। দোকানি আমার দিকে হয়তো এমনভাবে তাকাবেন, যেন আমি ফল নয়, দোকানের ভাগ চাইতে এসেছি! তিনি কি রেগে গিয়ে বলবেন, ‘ভাই, ১০০ গ্রাম করে ফল কিনলে তো বাচ্চারা ফলের গন্ধই পাবে, খেতে পারবে না!’ আমি তখন হেসে হেসে বলব, ‘বাজেটও তো বাচ্চার মতোই ছোট!’ আমি শান্ত থাকব, একটুও রাগ করব না।

মাছের বাজারে গিয়ে ইলিশের দিকে না তাকিয়ে দোকানিকে সালাম দিয়ে বলব, ‘ভাই, আজ আপনাকে শুধু দেখেই চলে যাচ্ছি, আমাদের সম্পর্কটা দূর থেকেই ভালো থাকুক!’

এখন বাসায় ফিরব। আচ্ছা, তখন কি বউয়ের ফোন আসবে? ‘সব কিনেছ তো?’ আমি গম্ভীর মুখে বলব, ‘হ্যাঁ, সব কিনেছি, একদম। আর সবচেয়ে বড় কথা— কারও সঙ্গে ঝগড়াও করিনি! কিন্তু ব্যাগ এত হালকা কেন? ফোন কেটে আমি চুপ থাকব। কারণ, সবচেয়ে বড় ঝগড়াটা বোধহয় বাসায় গেলেই হবে!’

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ঘটনার উদ্দেশ্য, সময়, হত্যার পদ্ধতিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রয়েছে

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    advertiseadvertise