Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কোমরপানি ঠেলে হাসপাতালে চিকিৎসক, ভাসছেন প্রশংসায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০৯
কোমরপানি ঠেলে হাসপাতালে চিকিৎসক, ভাসছেন প্রশংসায়

সংগৃহীত ছবি

রাস্তায় কোমরপানি। তার মধ্যেই সাইকেল ঠেলে এগিয়ে যাচ্ছেন এক চিকিৎসক। গন্তব্য হাসপাতাল। দুর্যোগের মধ্যে পেশাদারিত্বের এমন পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন চীনের প্রসূতি বিশেষজ্ঞ চু জেনহাও। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

এক পথচারীর ধারণ করা এই ভিডিও এখন চীনের সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল। এতে দেখা যাচ্ছে, কোমরপানির মধ্যেই এগিয়ে যাচ্ছেন চু। সঙ্গে তার সাইকেলটি।


আরও পড়ুন

তিন সন্তানের বাবা-মা কথা বলেননি ২০ বছর

২৪ জুলাই ২০২৬


ভিডিও ভাইরালের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চু জেনহাও। তিনি জানালেন, সেদিন দুজন গর্ভবতী নারীর ওপর জটিল অস্ত্রোপচার করার কথা ছিল। ‘তাই যেকোনো মূল্যেই আমাকে হাসপাতালে পৌঁছাতে হতো।’



‘একজন চিকিৎসক হিসেবে রোগীদের সুরক্ষাকেই আমাকে মন থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমরা বিরতি নিলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়বে রোগীরা’— যোগ করেন তিনি।



সেদিনের ঘটনা বর্ণনা করে চু বলেছেন, আমি সাধারণত সাইকেলে করেই হাসপাতালে যাই। সেদিনও সাইকেল নিয়েই বেরিয়েছিলাম। তবে পানি এত গভীর হবে যে সাইকেল চালাতেই পারব না, সেই ধারণা করিনি।



আরও পড়ুন

পরীক্ষায় ফেল করা যুবক মহাকাশে পাঠাচ্ছেন রকেট

২২ জুলাই ২০২৬


সামাজিকমাধ্যমে পাওয়া প্রশংসা একা নিতে নারাজ এই চিকিৎসক। জানালেন, বৃষ্টির মধ্যেও সেদিন তার সব সহকর্মীই এসেছিলেন কাজে। শহরের হাজার হাজার স্বাস্থ্যকর্মীর সবারই প্রশংসা প্রাপ্য বলে মত তার।



গত ১৩ জুলাই লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরে প্রবল বৃষ্টিপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ১৯৫১ সালের পর এটিই ছিল সবচেয়ে ভারী বৃষ্টিপাত। এতে অসংখ্য রাস্তাঘাট প্লাবিত হয় এবং অধিকাংশ গণপরিবহনব্যবস্থা অচল হয়ে পড়ে।



বৃষ্টির কারণে স্থানীয় কর্তৃপক্ষ সবাইকে কাজ বন্ধ রেখে ঘরে থাকার আহ্বান জানায়। তবে স্বাস্থ্যকর্মী, সৈনিক, পুলিশ কর্মকর্তা বা দমকলকর্মীরা এই নির্দেশনার বাইরে ছিলেন।


পানিবৃষ্টিচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!