Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

পরীক্ষায় ফেল করা যুবক মহাকাশে পাঠাচ্ছেন রকেট

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৫৬
পরীক্ষায় ফেল করা যুবক মহাকাশে পাঠাচ্ছেন রকেট

বাবার সঙ্গে স্কাইরুট অ্যারোস্পেসের সহপ্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনা। ছবি: এক্স থেকে নেওয়া

অষ্টম শ্রেণি পর্যন্ত ছিলেন ‘দুর্বল’ শিক্ষার্থী। অঙ্কে নম্বর ৫১, ফেল করেছিলেন আরেক সাবজেক্টে। সেই যুবকই এখন মহাকাশে পাঠাচ্ছেন রকেট। গল্পটি মহাকাশে সফলভাবে রকেট উৎক্ষেপণ করা ভারতের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসের সহপ্রতিষ্ঠাতা পবন কুমার চন্দনার।

কক্ষপথে পৌঁছেছে স্কাইরুট অ্যারোস্পেসের উৎক্ষেপণ করা রকেট ‘বিক্রম-১’। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের পর বেসরকারি উদ্যোগে কক্ষপথে রকেট পাঠানোর সক্ষমতা অর্জনকারী তৃতীয় দেশে পরিণত হলো ভারত।

২০১৮ সালে সহপ্রতিষ্ঠাতা নাগা ভারত ডাকার সঙ্গে উচ্চাভিলাষী স্টার্ট-আপটি যখন শুরু করেন, তখন বেসরকারি সংস্থাগুলোর জন্য এটি উন্মুক্তই ছিল না।

বিক্রম-১ রকেট উৎক্ষেপণের পর নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। লিখেছেন, বিক্রম-১ সফলভাবে কক্ষপথে পৌঁছানোর পর আমি প্রথম যে ফোন কল করেছিলাম, সেটি ছিল আমার বাবাকে। তিনিই সেই মানুষ, যিনি আমার এই যাত্রাকে সম্ভব করেছেন। তিনি আমার জন্য আমার চেয়েও বড় স্বপ্ন দেখেছেন; আমার ওপর থেকে কখনোই আশা ছাড়েননি।

তিনি লিখেছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত আমি একজন খারাপ ছাত্র ছিলাম। গণিতে ৫১ নম্বর পেয়েছিলাম এবং আরেকটি বিষয়ে ফেলও করেছিলাম। তখন কখনো ভাবিনি, একদিন আইআইটিতে পড়ার সুযোগ পাব কিংবা ভারতের প্রথম বেসরকারিভাবে তৈরি রকেটকে কক্ষপথে পাঠানোর মতো একটি ঐতিহাসিক অর্জনের অংশ হতে পারব।

উৎক্ষেপণের পর আমি যখন বাবাকে ফোন করি, তিনি শুধু কাঁদছিলেন। একটিও কথা বলতে পারেননি। কিন্তু তিনি যা বলতে পারেননি, তার সবই আমি বুঝতে পেরেছি, পোস্টে লিখেছেন চন্দনা।

প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় স্কাইরুটের বিক্রম-১ রকেট। উৎক্ষেপণের প্রায় ১৫ মিনিট পর রকেটটি সফলভাবে ৪৫০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পৌঁছায়।

ভারতরকেটস্কাইরুট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির