বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

পথচারী বৃদ্ধাকে ভয় দেখানোয় ‘গ্রেপ্তার’ রোবট

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৪২
পথচারী বৃদ্ধাকে ভয় দেখানোয় ‘গ্রেপ্তার’ রোবট

চীনের ম্যাকাও প্রদেশে রাস্তা দিয়ে হাঁটার সময় বৃদ্ধা এক নারীকে ভয় পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মানুষের মতো দেখতে একটি হিউম্যানয়েড রোবটের বিরুদ্ধে। পরে রোবটটিকে ‘গ্রেপ্তার’ করে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গেছে দেশটির পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম ম্যাকাও পোস্ট ও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মার্চ (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে পাটান নামের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী রাস্তা দিয়ে হাঁটার সময় ফোনে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি পেছনে তাকিয়ে দেখেন, ‘ইউনিট্রি জি১’ মডেলের একটি হিউম্যানয়েড রোবট ঠিক তার পেছন পেছন আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোবটটিকে এভাবে পেছনে আসতে দেখে ওই বৃদ্ধা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। তিনি চিৎকার করে রোবটটিকে বকাঝকা করতে থাকেন আর বলতে থাকেন, রোবটটি তার হৃদস্পন্দন বেড়ে দিচ্ছে ও তাকে ভয় দেখাচ্ছে। একপর্যায়ে রোবটটি দুটি হাত ওপরের দিকে তোলে, যা দেখে মনে হচ্ছিল যেন সে ক্ষমা চাইছে। তবে তাতে নারীর ক্ষোভ প্রশমিত হয়নি।

তদন্তে জানা গেছে, রোবটটি ম্যাকাওয়ের একটি শিক্ষাকেন্দ্রের মালিকানাধীন। পাটানা এলাকায় প্রচারমূলক কাজে এটি ব্যবহার করা হচ্ছিল। শিক্ষাকেন্দ্রের প্রতিনিধি টোইন ম্যাক জানান, রাস্তাটি সরু হওয়ায় ওই নারী হঠাৎ থামলে রোবটটি তাকে পাশ কাটিয়ে যেতে পারেনি। রাতে রোবটের গায়ের আলো জ্বলতে দেখে নারীটি চমকে যান বলে ধারণা তার।

পুলিশ ঘটনাস্থলে এলে ওই নারী অসুস্থ বোধ করার কথা জানিয়ে হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ছাড়া পেলেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। পুলিশ নিশ্চিত করেছে, রোবটটির সঙ্গে ওই নারীর কোনো সংঘর্ষ বা ধাক্কা লাগেনি।

পরে পুলিশ রোবটটিকে জব্দ করে। ভিডিওতে দেখা গেছে, দুই পুলিশ সদস্য অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে থাকা রোবটটির কাঁধে হাত রেখে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। পরে রোবটটিকে তার ৫০ বছর বয়সী অপারেটরের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে ভবিষ্যতে জনসমক্ষে রোবট ব্যবহারের সময় আরও সতর্ক থাকার জন্য তাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: ফিউচারিজম, নিউইয়র্ক পোস্ট।

    শেয়ার করুন:
    Advertisement
    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    বুথফেরত জরিপে কি হেরে যাচ্ছেন মমতা?

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    বন্ধুদের আড্ডায় মদপানে নিভে গেল কলেজছাত্রের প্রাণ

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:৪৯

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    দ্বিতীয় দফায় ৯২ শতাংশ ছাড়াল ভোটের হার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১১

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ‘এখানে পাহাড়ধস হয় না’

    ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৩২

    advertiseadvertise