Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

৫০০ টাকা ঘুষ দিয়ে আক্ষেপ করা আইপিএস ট্রেইনি জড়ালেন ঘুষকাণ্ডে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৩:১৪
৫০০ টাকা ঘুষ দিয়ে আক্ষেপ করা আইপিএস ট্রেইনি জড়ালেন ঘুষকাণ্ডে

দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর রাহুল বানসালের করা দুর্নীতিবিরোধী মন্তব্যগুলো নতুন করে ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। ছবি : সংগৃহীত

ভারতে সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন এক তরুণ। মাত্র ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছিল তাকে। সেই ঘটনা তাকে নাড়া দিয়েছিল। বলেছিলেন, ঘুষ দিতে তার খুব খারাপ লেগেছিল।

বছর কয়েক পর সেই কথাই আবার সামনে এসেছে। এবার তার বিরুদ্ধেই উঠেছে ১ কোটি রুপি (১ কোটি ২৯ লাখ টাকা) ঘুষ নেওয়ার অভিযোগ।

ভারতের প্রশাসনিক কর্মকর্তা (আইএএস) রাহুল বানসালকে ঘিরে তৈরি হয়েছে এমনই বিতর্ক। ৩৬ ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার পুরোনো একটি ভিডিও। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার আগে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির সময় দেওয়া একটি মক ইন্টারভিউয়ের ভিডিও সেটি।

ভিডিওতে রাহুল বানসাল দুর্নীতি, প্রশাসন এবং সরকারি সেবায় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলেন।

তখনকার একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেছিলেন তিনি।

রাহুল বানসাল বলেছিলেন, তার ভাই তখন আইআইটি কানপুরের শিক্ষার্থী ছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করার কথা ছিল তার। এজন্য দ্রুত একটি জন্মসনদের প্রয়োজন হয়। ভিসার আবেদন করার আগে সেই সনদ সংগ্রহ করতে হতো।

আরও পড়ুন

বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি হয়েছে

২৫ জুলাই ২০২৬

জন্মসনদটি দ্রুত পেতে একজন পঞ্চায়েত কর্মকর্তার কাছে যেতে হয়। তার অভিযোগ ছিল, ওই কর্মকর্তা ৫০০ টাকা ঘুষ দাবি করেন। শেষ পর্যন্ত টাকা দিতে হয়েছিল।

মক ইন্টারভিউয়ের সেই ভিডিওতে বানসাল বলেছিলেন, ‘৫০০ টাকা ঘুষ দিতে আমার খুব খারাপ লেগেছিল।’

তখন তিনি আরও বলেছিলেন, সরকারি ব্যবস্থায় দুর্নীতি ও অদক্ষতা রয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড দিয়ে পুরো সরকারি ব্যবস্থাকে বিচার করা ঠিক হবে না।

প্রশাসনিক ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেছিলেন তিনি। বিশেষ করে পুলিশ সংস্কার এবং সাধারণ মানুষকে আরও ভালো সরকারি সেবা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিলেন।

বছর কয়েক পর পুরোনো সেই বক্তব্যের অর্থ যেন বদলে গেছে। প্রথমবারের মতো মাঠপর্যায়ের দায়িত্বে যাওয়ার পর তার বিরুদ্ধে ১ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি, চলছে তদন্ত।

অনলাইনে অনেকেই এখন তার বক্তব্যের সঙ্গে বর্তমান অভিযোগের তুলনা করছেন। ৫০০ টাকা ঘুষ দেওয়ার ঘটনায় যে ব্যক্তি নিজের খারাপ লাগার কথা জানিয়েছিলেন, তার বিরুদ্ধেই এখন ১ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ—এই বৈপরীত্যই আলোচনার কেন্দ্রে এসেছে।

সূত্র : এনডিটিভি

ভারতঘুষসরকারি কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট