আগামীর সময়

বিশ্বের সবচেয়ে সরু বাড়িটি কত সেন্টিমিটার চওড়া?

বিশ্বের সবচেয়ে সরু বাড়িটি কত সেন্টিমিটার চওড়া?

সংগৃহীত ছবি

অল্প জায়গায় ছোট পরিবারের বসবাসের জন্য সরল নকশার ছোট বাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু বিশ্বের সবচেয়ে সরু বাড়িটি যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে। বাড়িটিতে আধুনিক বাড়ির প্রায় সব সুবিধা থাকলেও এর প্রস্থ মাত্র ৬৩ সেন্টিমিটার।

পেরুর অউকাল্লামা শহরে অবস্থিত এই সরু বাড়িটির মালিক স্থানীয় বাসিন্দা ফাবিও মোরেনো। তার নকশা ও মালিকানায় নির্মিত এই সরু বাড়িটি একটি বার্তা দিতে চায়। সেটি হলো বাড়ির আকারের ওপর সুখ নির্ভর করে না. বরং নির্ভর করে সীমিত জায়গার সঠিক ব্যবহারের ওপর।

বাড়িটির অদ্ভুত সরু গঠন এবং উজ্জ্বল রঙ ইতোমধ্যেই হাজারো দর্শনার্থীকে আকৃষ্ট করেছে। এটি এখন একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

বাইরে থেকে দেখলে বাড়িটিকে হয়তো একটি শিল্পকর্ম মনে হতে পারে। কিন্তু বাস্তবে এতে রয়েছে একটি আধুনিক বাড়ির প্রায় সব সুবিধা। এর মধ্যে আছে বাথরুম, রান্নাঘর, ডাইনিং স্পেস, করিডর, শোবার ঘর, পড়ার ঘর, কাপড় ধোয়ার জায়গা এবং দুইতলা সংযোগকারী দুটি সিঁড়ি। অবিশ্বাস্য হলেও সত্য, এসবই গুছিয়ে রাখা হয়েছে মাত্র ৬৩ সেন্টিমিটার চওড়া জায়গার মধ্যে।

অউকাল্লামার প্রধান চত্বরের এই বাড়িটি এখন সবার জন্য উন্মুক্ত। তবে এর অত্যন্ত সরু গঠনের কারণে একসঙ্গে দুই বা ততোধিক মানুষের ভেতরে প্রবেশ করা বেশ কঠিন। সূত্র : অডিটিসেন্ট্রাল

    শেয়ার করুন: