আগামীর সময় কর্মকর্তা মাসুদের মায়ের প্রয়াণ
আগামীর সময় প্রতিবেদক

আগামীর সময়ের উপমহাব্যবস্থাপক (সার্কুলেশন) মাসুদ কবীর পাভেলের মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ইন্তেকাল করেন তিনি। গত ১৬ সেপ্টেম্বর তার ব্রেন স্ট্রোক হলে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর। গতকাল বাদ এশা রাজধানীর আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
পাঁচ ছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন মমতাজ বেগম। মাসুদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আগামীর সময় পরিবার।



