আগামীর সময়

ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

আজ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৮৯ - সুলতান গিয়াসউদ্দিন তুঘলক (দ্বিতীয়) দিল্লীতে নিহত হন।
১৬১৮ - ডেনিস-অস্ট্রেলিয়া যুদ্ধের অবসান হয়। মাদ্রিদ শান্তি চুক্তি অনুমোদন হয়।
১৮০৩ - সুইজারল্যান্ডে মধ্যস্থতা আইন পাস হয় (যে আইনের অধীনে ক্যান্টনস পুনরায় স্বাধীনতা অর্জন করে)।
১৮৫৫ - লিভারপুলে খাদ্য দাঙ্গা শুরু হয়।
১৮৭৮ - টমাস আলভা এডিসন ফনোগ্রাফ পেটেন্ট করেন।
১৮৯১ - ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
১৯০৪ - ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
১৯২৪ - জেনেভায় আন্তর্জাতিক মাদক কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯৪১ - কেনিয়ায় অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইতালীয় সোমালিল্যান্ড দখল করে নেয়।
১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে অস্ট্রেলিয়ার মূল ভূখন্ডে প্রথমবারের মতো বিমান হামলা করে জাপান। ২৪৩ কর্মকর্তা নিহত হন। ২৩ টি বিমান বিধ্বস্ত হয় এবং ৮টি জাহাজ ডুবে যায়।
১৯৫১ - নেপালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১০৪ বছরের পুরনো রানা শাসনামলের পতন হয় এবং রাজ পরিবার ক্ষমতায় পুনঃঅধিষ্ঠিত হয়।
১৯৬৩ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯৭৪ - বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা থানার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
১৯৮০ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী ইরানের প্রথম অভিভাবক পরিষদের জন্য ইসলাম বিষয়ক বিশেষজ্ঞ বা ফকিহদের মনোনয়ন দান করেন।
১৯৮৮ - ইরানের একটি যাত্রীবাহী বিমানের উপর ইরাকের সাবেক স্বৈরশাসকের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় হোজ্জাতুল ইসলাম ফাজল্লাহ মাহলাদী শহীদ হন।
১৯৯৩ - হাইতিতে ১৫শ যাত্রীবাহী ফেরী ডুবে যায়। জীবিত উদ্ধার হয় মাত্র ২৮৫ জন।
২০১৮ - বাংলাদেশে ফোরজি সেবা চালু হয়।

জন্ম:

১৪৭৩ - বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস জন্মগ্রহণ করেন।
১৬৩০ - ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ জন্ম গ্রহণ করেন।
১৭৩২ - ইংরেজ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮৬১ - কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাতা ও জন হিতৈষী লোকমাতা রাণী রাসমণি প্রয়াত হন।
১৯৪৭ - সমাজসেবক স্যার আজিজুল হক মৃত্যুবরণ করেন।
১৯৫১ - বিখ্যাত ফরাসি লেখক, নৈতিকতাবাদী, দার্শনিক আন্দ্রে জিঁদ পরলোকগমন করেন।
১৯৭৮ - ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক মৃত্যুবরণ করেন।
১৯৯৭ - চীনের শীর্ষ নেতা দেন শিয়াও পিং মৃত্যুবরণ করেন।
১৯৯৯ - ভারতের বাঙালি সাহিত্যিক ও বাংলা সাহিত্য পত্রিকা 'দেশ' এর প্রখ্যাত সম্পাদক সাগরময় ঘোষ প্রয়াত হন।
২০১৭ - প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি গায়িকা বনশ্রী সেনগুপ্ত পরলোক গমন করেন।
২০১৯ - বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরু মারা যান।
২০২৩ - সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মৃত্যুবরণ করেন।


    শেয়ার করুন: