Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সাহিত্য

আমার ছোট্ট বেলার ময়মনসিংহ

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৪:০২
আমার ছোট্ট বেলার ময়মনসিংহ

আমরা তখন খুব ছোট। এক ছোকরা মাস্টারমশাই বহাল হলেন আমাদের পড়ানোর জন্য...

আমার আর দিদির স্কুল-টুলে পড়ার তেমন সুযোগ ছিল না। বাবা বারবার বদলি হতেন, সব জায়গায় স্কুল ছিলও না, আর ভর্তি হলেও বছর ঘুরবার আগেই হয়তো  তল্পিতল্পা গুটিয়ে আর এক জায়গায় চলে যেতে হতো। তাই বরাবর আমাদের ভরসা প্রাইভেট টিউটর। কত যে বিচিত্র মাস্টারমশাইদের কাছে আমাদের পড়তে হয়েছে তার হিসেব নেই।

ময়মনসিংহের বাড়ির দাদু আর ঠাকুমার ঘরটাকেই বড় ঘর বলা হতো। আসলে বড় ঘরটাই ছিল সারা বাড়ির প্রাণকেন্দ্র এবং সেটা বৈঠকখানাও বটে। প্রাইভেসির কোনো বালাই-ই ছিল না। মাঠের মতো বিশাল জোড়া দেওয়া খাটে দাদু আর ঠাকুমা শুতেন, আর তাদের সেই দাম্পত্যের মধ্যেই ঠাসাঠাসি করে বিস্তর কুচোকাঁচাও ঢুকে পড়ত। অর্থাৎ দাদু-ঠাকুমার নাতি ও নাতনিরা। সে তো শয্যা নয়, যেন হাট। কারও দাঁত কড়মড় করে, কেউ ঘুমের মধ্যে হিসি করে দেয়, কারও গল্প শোনার বায়না, সে এক হুলুস্থুলু ব্যাপার। তাতে দাদু বা ঠাকুমার কোনো বিকার দেখিনি। বড়জোর ঠাকুমা চড়টা-চাপড়টা দিয়েছেন, আর দাদু রেগে গিয়ে বলেছেন, নিব্বইংশার পো। তার বেশি কিছু না।

সেই বড় ঘরের মেঝেতে মাদুর পেতে হ্যারিকেনের আলোয় আমাকে আর দিদিকে পড়াতে আসতেন যোগেন মাস্টারমশাই। রোগা খ্যাটখ্যাটে চেহারা, মাথার চুল ছোট করে ছাঁটা, হাস্যবিহীন মুখ। একদিন বাংলা রিডিং পড়তে দিলেন। পড়ার পর গম্ভীর মুখে বললেন, তোমার উরুশ্চারণ ঠিকমতো হয় না। ওইটা ঠিক করতে হইব, বুঝলা?

বুঝলাম। বইতে এক একটা অংশ দাগিয়ে দিয়ে বলতেন, এইটা টুপটুপাটুম মুখস্থ করবা, বুঝলা? বুঝলাম, কিন্তু ‘টুপটুপাটুম’ কথাটার অর্থ ধরতে পারতাম না। দিদিকে জিজ্ঞেস করলে ঠোঁট উলটে বলত, কে জানে? ধরে নিয়েছিলাম, টুপটুপাটুম মানে ভালো করে মুখস্থ করাই হবে।

একদিন সন্ধেবেলা বসে যোগেন মাস্টারমশাইয়ের কাছে পড়া করছি, হঠাৎ মনে হলো, ঘরটা দোলনার মতো দুলছে। হ্যারিকেনটা উলটে পড়ে গেল, আমি কুমড়ো গড়াগড়ি। যোগেন মাস্টারমশাই তড়াক করে লাফিয়ে উঠে দুই লাফে ঘর থেকে বেরিয়ে গেলেন।

বড় ঘরেই এক ধারে ঠাকুরের আসন। মস্ত কাঠের সিংহাসনে জগন্নাথদেব থেকে শুরু করে বালগোপাল পর্যন্ত গুচ্ছের ঠাকুর-দেবতা আর আমাদের গৃহদেবতা জগদ্ধাত্রীর ছবি। সেইখানে বসে লেংড়ি পিসি জপ করছিলেন। পাটাতন থেকে পড়ে হাত-পা ভেঙেছিল বলে তিনি খুঁড়িয়ে হাঁটতেন বলে তার ওই নাম। আসলে উনি ছিলেন দাদুর বালবিধবা বোন এবং সম্পর্কে আমাদের ঠাকুমা। তা সেই লেংড়ি পিসিই চেঁচিয়ে উঠলেন, ভূমিকম্প! ভূমিকম্প!

ভূমিকম্প কাকে বলে তা তখন জানিই না। তাই হাঁ করে সেই দুলুনির মধ্যে বসে রইলাম। তবে দিদি আমাকে জাপটে ধরে ছিল, মনে আছে। কিন্তু মাস্টারমশাই সেই যে হাওয়া হলেন, তারপর দুদিন আসেননি।

যোগেনবাবুর চাকরি হচ্ছিল না বলে খুব দুঃখ। নানা জায়গায় দরখাস্ত করেন, দরবার করেন; কিন্তু চাকরি হচ্ছিল না কিছুতেই। সব সুযোগই নাকি ‘হইতে হইতেও হইল না, ইস, অল্পের লিগ্যা ফস্কাইয়া গ্যাল।’ অবশেষে কালীবাড়ির কাছে রাস্তার ওপর একখানা দোকান খুলে বসলেন মাস্টারমশাই। লজেন্স-চকলেট, খাতা-পেনসিল, বিড়ি-সিগারেট, এ-সব বিক্রি হয়। তবে সন্ধেবেলা আমাদের পড়াতে আসতেন ঠিকই।

তখন আত্মীয়স্বজনদের ফাইফরমাশ খাটা আমাদের নিয়মের মধ্যেই ছিল। তা আত্মীয়স্বজনদের মধ্যেই কেউ একদিন আমাকে ডেকে হাতে দুটো তামার পয়সা দিয়ে বলল, যা তো রুণু, দুই পয়সার বিড়ি লইয়া আয়। আমি পাঁইপাঁই করে ছুটে মাস্টারমশাইয়ের দোকানে হাজির হয়ে বললাম, মাস্টারমশয়, দুই পয়সার বিড়ি দ্যান। যোগেন মাস্টারমশাই ভারী অবাক হয়ে আমার দিকে অতি সরল মুখে প্রশ্ন করলেন, তুমি বিড়ি খাইতা? আমি সবেগে মাথা নেড়ে বললাম, না মাস্টারমশয়, অমুক কাকার লিগ্যা। মাস্টারমশাই নিশ্চিন্ত হয়ে বিড়ি দিলেন।

চাকরি আর তার হয়নি। তবে যত দূর জানি, তার দোকানটা আস্তে আস্তে চলতে শুরু করে।

সমস্যা হলো ‘টুপটুপাটুম’ শব্দটা নিয়ে। দীর্ঘ ত্রিশ-চল্লিশ বছর আমি নানা সময়ে ওই শব্দটির অর্থ খুঁজবার চেষ্টা করেছি। পারিনি। কয়েক বছর আগে নিউ ইয়র্কে আমার গুরুভাই দিবাকরের বাড়িতে কিছুদিন ছিলাম। সে ময়মনসিংহের লোক, তার ছেলের নাম ‘দিবালোক’, কিন্তু বলার সময়ে বলে ‘দিবালুক’। কিছুতেই ছেলেটি বা তার মা-বাবাকে দিয়ে ‘দিবালোক’ উচ্চারণ করাতে পারিনি। তখনই হঠাৎ একদিন ‘টুপটুপাটুম’ শব্দটিরও রহস্যভেদ হয়ে গেল। ময়মনসিংহ মানেই হচ্ছে উ-কার। সেই ফরমুলায় ফেলে জলের মতো বুঝতে পারলাম, ‘টুপটুপাটুম’ কথাটার মানে হচ্ছে ‘টপ টু বটম’। এই সোজা কথাটা বুঝতে বড্ড লম্বা সময় লাগল, এই যা।

ময়মনসিংহশীর্ষেন্দু মুখোপাধ্যায়বিশেষ লেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise