Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বইমেলা

তথ্য খোঁজা, যাচাই ও সংবাদ লেখার কৌশল নিয়ে ‘সাংবাদিকের এআই’

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৩:০৪
শেয়ার করুন:
তথ্য খোঁজা, যাচাই ও সংবাদ লেখার কৌশল নিয়ে ‘সাংবাদিকের এআই’

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের বই ‘সাংবাদিকের এআই’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে লাবিবায়ান। প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২৬-এ। বইটির মূল্য ৬৭০ টাকা।

সাংবাদিকতার কাজে প্রতিনিয়ত কীভাবে এআই ব্যবহার করা যায়, কোন ক্ষেত্রে এর সহায়তা নেওয়া সম্ভব এবং প্রযুক্তির ওপর নির্ভর করতে গিয়ে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, তা ব্যবহারিক উদাহরণ ও নির্দেশনার মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে।

৫০টি অধ্যায়ে সাজানো বইটিতে সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে এআই ব্যবহারের কৌশল আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদ পরিকল্পনা, তথ্য অনুসন্ধান, গবেষণা, সাক্ষাৎকারের প্রস্তুতি, অডিও থেকে বক্তব্য লিখে নেওয়া, সরকারি নথি ও বাজেট বিশ্লেষণ, ডেটা সাংবাদিকতা, সংবাদ লেখা ও সম্পাদনা, তথ্য যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতা।

এ ছাড়া ভাইরাল ছবি, ভিডিও, অডিও ও ডিপফেক শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল সূত্র অনুসন্ধান, সংবাদ আর্কাইভ বিশ্লেষণ, নিউজরুম পরিচালনা এবং ছবি, ভিডিও ও অডিও কনটেন্ট তৈরিতে এআইয়ের ব্যবহার নিয়েও রয়েছে পৃথক অধ্যায়।

বইটিতে এআই ব্যবহারের ঝুঁকি ও নৈতিকতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে এআইয়ের ভুল তথ্য বা হ্যালুসিনেশন শনাক্ত করা, ভুয়া তথ্য যাচাই, তথ্যের গোপনীয়তা রক্ষা, সংবাদসূত্রের নিরাপত্তা এবং এআই-সহায়তায় তৈরি সংবাদ প্রকাশের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

লেখক আনিসুর বুলবুল বলেছেন, এআই সাংবাদিকতার কাজের গতি ও দক্ষতা বাড়াতে পারে, তবে সত্য যাচাই ও প্রকাশিত সংবাদের দায়বদ্ধতা কোনোভাবেই প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না। এআইয়ের দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করা, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং পাঠকের আস্থা রক্ষা করা সাংবাদিকের মৌলিক দায়িত্ব। এ উপলব্ধি থেকেই বইটি লেখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বইটিতে নতুন ব্যবহারকারীদের জন্য এআইয়ের মৌলিক ধারণার পাশাপাশি অভিজ্ঞ সাংবাদিকদের কাজেও প্রয়োগ করা যায় এমন বিভিন্ন কৌশল তুলে ধরা হয়েছে। সংবাদ পরিকল্পনা, গবেষণা ও লেখার জন্য নির্বাচিত প্রম্পট, এআই ব্যবহারের আগে-পরে যাচাই তালিকা, সংবাদ প্রকাশের পূর্ববর্তী তথ্য যাচাইয়ের চেকলিস্ট এবং নিউজরুমে এআই ব্যবহারের নমুনা নীতিমালাও যুক্ত করা হয়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন তন্ময় রহমান। বইটি পাওয়া যাবে অনলাইন পরিবেশক রকমারিতে এবং ২৫ শতাংশ ছাড়ে প্রকাশকের ওয়েবসাইট labibayan.com-এ।

সাংবাদিকের এআইআনিসুর বুলবুলকৃত্রিম বুদ্ধিমত্তাসাংবাদিকতা বিষয়ক বই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই