Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কেনাকাটা

আতর, টুপি, জায়নামাজের খোঁজ

লাইফস্টাইল ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৩:১০
আতর, টুপি, জায়নামাজের খোঁজ

সংগৃহীত ছবি

ঈদের পাঞ্জাবি কেনা শেষ হলেই মনে পড়ে আরও তিনটি জরুরি অনুষঙ্গের কথা-টুপি, আতর আর জায়নামাজ। ঈদের নামাজের প্রস্তুতিতে এই তিনটি জিনিসের রয়েছে আলাদা গুরুত্ব।

ঢাকায় এসব কেনাকাটার সবচেয়ে পরিচিত ও বড় কেন্দ্র বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটসংলগ্ন এলাকা। সারি সারি দোকানে দেশি-বিদেশি পণ্যের বিশাল সমাহার। পছন্দের জিনিস খুঁজে নিতে তাই অনেকেরই প্রথম পছন্দ এই বাজার।

আতর

বায়তুল মোকাররম এলাকায় আতরের দোকানই সবচেয়ে বেশি। ছোট কাঁচের শিশিতে সাজানো নানা ঘ্রাণের আতর ক্রেতাদের আকৃষ্ট করে। ১০০–২০০ টাকার সাধারণ সুগন্ধি থেকে শুরু করে কয়েক হাজার টাকার উড বা আম্বারও পাওয়া যায় এখানে। বেশিরভাগ দোকানে ৩ মিলিলিটারের ছোট শিশিতে আতর বিক্রি হয়। হাসনাহেনা, রজনীগন্ধা কিংবা জান্নাতুল ফেরদৌসের মতো পরিচিত ঘ্রাণ সাধারণত ১০০ থেকে ৩০০ টাকার মধ্যেই পাওয়া যায়।

টুপি

টুপির ক্ষেত্রেও বৈচিত্র্যের অভাব নেই এই বাজারে। হাতে বোনা দেশি টুপি ৮০ থেকে ২৫০ টাকার মধ্যেই পাওয়া যায়। একটু আলাদা কিছু চাইলে রয়েছে ওমানি, তুর্কি, জিন্নাহ বা সিন্ধি টুপি। নকশা ও মানভেদে এসব টুপির দাম ৪০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

জায়নামাজ

জায়নামাজের বাজারও বেশ সমৃদ্ধ এখানে। তুরস্ক, পাকিস্তান ও বেলজিয়ামের জায়নামাজ বেশি দেখা যায়। বুনন, কাপড়ের মান ও নকশাভেদে দাম ৮৫০ টাকা থেকে শুরু হয়ে কয়েক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

অন্যান্য বাজার

আরও কিছু বাজারেও এসব অনুষঙ্গ সহজেই কিনতে পাওয়া যায়। তুলনামূলক কম দামে বা পাইকারি দামে কিনতে চাইলে গুলিস্তান কিংবা চকবাজারের আতর পট্টি বেশ জনপ্রিয়। চকবাজারের অনেক দোকানের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। এখানকার দেশি আতরের আলাদা ঘ্রাণ অনেক ক্রেতার কাছেই আকর্ষণীয়।

নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকাতেও টুপি ও জায়নামাজের ভালো সংগ্রহ আছে। বিশেষ করে চাঁদনী চক ও গাউছিয়া মার্কেটের সামনে ফুটপাতের দোকানগুলোতে বাহারি ডিজাইনের টুপির ভালো কালেকশন পাওয়া যায়।

ধর্মীয় অনুষঙ্গের জন্য অনেকেই ভরসা করেন কাঁটাবন ও কাকরাইল মসজিদ মার্কেটকে। এখানে পাথরের তসবিহ, সুরমা এবং উন্নত মানের ওমানি টুপির বেশ কিছু নির্ভরযোগ্য দোকান রয়েছে।

অনলাইন কেনাকাটা

যানজট আর ব্যস্ততার কারণে এখন অনলাইনে জিনিস কেনার প্রবণতাও বাড়ছে। ফেসবুকের বিভিন্ন নির্ভরযোগ্য পেজ ও ই–কমার্স প্ল্যাটফর্মে দেশি-বিদেশি ব্র্যান্ডের আতর, টুপি ও জায়নামাজ কেনা যাবে সহজেই। সৌদি আরব বা দুবাই থেকে আনা আতর এবং প্রিমিয়াম ওমানি টুপির জন্যও এখন বেশ কিছু বিশেষায়িত অনলাইন শপ রয়েছে।

অনলাইনে কেনার সুবিধা হলো ঘরে বসেই বিভিন্ন দোকানের পণ্য ও দাম তুলনা করা যায়। অনেক ক্ষেত্রে ক্রেতাদের রিভিউ দেখেও পণ্যের মান সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

কেনার সময় সতর্কতা

আতর কেনার সময় সরাসরি বোতল থেকে ঘ্রাণ না নিয়ে কবজিতে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এতে আসল ঘ্রাণ বুঝতে পারবেন। টুপি কিনলে মাথার মাপ ঠিক আছে কি না একবার দেখে নিন। আর জায়নামাজের ক্ষেত্রে কাপড়ের বুনন ও নরম কোমল কিনা খেয়াল করে নিন।
অনলাইনে কেনার ক্ষেত্রে অবশ্যই বিশ্বস্ত বিক্রেতা বেছে নেওয়া উচিত। অনেক দোকান এখন ছোট ‘স্যাম্পল’ বা ট্রায়াল কিটও দেয়। রমজানের শেষ দিকে বাজারে ভিড় বেড়ে যায়, আবার অনলাইন ডেলিভারিতেও দেরি হওয়ার ঝুঁকি থাকে। তাই সম্ভব হলে টুপি, আতর ও জায়নামাজ কেনার কাজটি ২০ রমজানের আগেই সেরে ফেলুন।

লাইফস্টাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা