Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রসনা

ঈদে স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৬:৫৮
ঈদে স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন

সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের আনন্দে পূর্ণতা আসে মুখরোচক খাবারের আয়োজনে। আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে গেলে এদিন খাওয়া হয় ভারী খাবার। শরীরের উপর যেন একটু বেশিই চাপ পরে। এইসব ভারী খাবারের ভিড়ে সুস্বাস্থ্যকে যেন অদেখা না করা হয়, সেজন্য বাসায় রান্না করা যেতে পারে স্বাস্থ্যকর খাবার।

স্বাদ ও স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখতে এই ঈদে তৈরি করতে পারেন সহজ ও পুষ্টিকর কিছু পদ।

ঈদের দিনের উপযোগী চারটি স্বাস্থ্যকর রেসিপি দেওয়া হলো আজকের আয়োজনে।
ঈদের সকাল থেকে রাত পর্যন্ত খাবারের টেবিলে ভিন্নতা আনতে এই পদগুলো হতে পারে আপনার সেরা পছন্দ। এগুলো তৈরি করা যেমন সহজ, হজমেও তেমনি সহায়ক।

১। ওটস বা সুজির জাফরানি ফিরনি

ঈদের সকাল মানেই মিষ্টি মুখ। তবে অতিরিক্ত চিনি ও তেলের বদলে ওটস বা সুজি ব্যবহার করে তৈরি করতে পারেন স্বাস্থ্যকর ফিরনি।

উপকরণ: ওটস বা সুজি, দুধ, সামান্য গুড় (চাইলে মধু বা ম্যাপল সিরাপও ব্যবহার করা যেতে পারে), জাফরান এবং কাঠবাদাম কুচি।

প্রস্তুত প্রণালি: দুধে জাফরান দিয়ে ফুটিয়ে নিন। এরপর ওটস বা সুজি দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না ঘন হয়। সবশেষে নামানোর আগে সামান্য মধু বা গুড় মিশিয়ে নিন। উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন। সুজি ব্যবহার করলে দুধে দেওয়ার আগে সুজি ঘিয়ে লাল করে ভেজে নেওয়া যেতে পারে।

২। টক দই ও পুদিনার চিকেন রোস্ট

প্রথাগত ঘি-মসলাদার রোস্টের বদলে দই ও পুদিনার এই রেসিপিটি যেমন সুস্বাদু, তেমনি রিফ্রেশিং হবে।

উপকরণ: মুরগির মাংস, টক দই, পুদিনা পাতা বাটা, আদা-রসুন বাটা , কাঁচামরিচ বাটা, বিট লবণ ও সাদা লবণ পরিমাণ মতো, গোল মরিচ গুঁড়া, আস্ত কাঁচামরিচ কয়েকটি।

প্রস্তুত প্রণালি: মুরগির মাংসে টক দই ও সব মসলা মাখিয়ে মেরিনেট করে রাখুন। সামান্য অলিভ অয়েল বা সরিষার তেলে হালকা আঁচে রান্না করুন। ঝোল শুকিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

৩। শসা ও ফলের মিক্সড সালাদ

ঈদের প্রধান খাবারের সাথে এক বাটি মিক্সড সালাদ রাখা জরুরি। এটি ক্যালরি নিয়ন্ত্রণে সাহায্য করে।

উপকরণ: শসা, টমেটো, আপেল, আঙুর, লেবুর রস এবং বিট লবণ।

প্রস্তুত প্রণালি: সব ফল ও সবজি কিউব করে কেটে নিন। পরিবেশনের ঠিক আগে লেবুর রস এবং গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। খেতে ফলের চাট-এর মতো লাগবে। চাইলে টকদইও মিশিয়ে নেওয়া যায়। খাবার হজমে এবং পেট ভড়া রাখতে সাহায্য করবে এই স্বাস্থ‍্যকর সালাদটি।

৪। লেমন মিন্ট আইস টি

কোমল পানীয় বা অতিরিক্ত চা-কফির বদলে হজমে সাহায্য করে এমন পানীয় দরকার এই আইস-টি ঈদের তেলেভাজা আড্ডায় প্রাণ ফিরিয়ে আনতে সাহায্য করবে।

উপকরণ: পছন্দ মতো ফ্লেবারের চা। লেমনগ্রাস-টি কিংবা গ্রীণ-টি হলে ভালো হয়। লেবুর রস, পুদিনা পাতা, মধু এবং বরফ কুচি।

প্রস্তুত প্রণালি: চায়ে লিকার এলে নামিয়ে ঠান্ডা করে তাতে লেবুর রস ও মধু মেশান। পরিমাণ মতো পুদিনা পাতা থেঁতো করে মিশিয়ে নিন। বরফ কুচি দিয়ে গ্লাসে আইস-টি পরিবেশন করুন।

ঈদের এই বিশেষ ছুটির দিনগুলোতে পরিমিত আহার এবং প্রচুর পানি পান নিশ্চিত করুন। নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রেখে ঈদের আনন্দ ছড়িয়ে দিন সবার মাঝে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা