বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় লাইফস্টাইল

চকলেটপ্রেমীদের জন্য আজ আলাদা দিন

অনলাইন ডেস্কপ্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯
চকলেটপ্রেমীদের জন্য আজ আলাদা দিন

সংগৃহীত ছবি

চকলেট খেতে কি আর বিশেষ দিনের অপেক্ষা লাগে? চকলেটপ্রেমীদের কাছে প্রিয় এই খাবার যেকোনো সময়ই উপভোগ্য। তবু ভালোবাসার মাস ফেব্রুয়ারিতে চকলেটকে ঘিরে আলাদা এক উন্মাদনা তৈরি হয়। কারণ ভ্যালেন্টাইনস উইকের অন্যতম বিশেষ দিন আজ ‘চকলেট ডে’। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বজুড়ে ভালোবাসা প্রকাশের প্রতীক হিসেবে পালিত হচ্ছে এই মিষ্টিমধুর দিনটি।

ভ্যালেন্টাইনস উইকের সাত দিনের বিশেষ আয়োজনের মধ্যে চকলেট ডে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে প্রিয়জনকে চকলেট উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করেন অনেকে। সম্পর্কের মিষ্টতা বাড়াতে তাই চকলেটই হয়ে ওঠে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম।

চকলেটের ইতিহাস কিন্তু খুব সাধারণ নয়। প্রায় দুই হাজার বছরেরও বেশি পুরোনো এই খাবারের গল্প শুরু হয়েছিল তেতো স্বাদের এক পানীয় দিয়ে। প্রাচীন মায়ান ও আজটেক সভ্যতায় কোকোবীজ থেকে তৈরি সেই পানীয় ছিল অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, কোকোবীজকে তখন মুদ্রা হিসেবেও ব্যবহার করা হতো। ওইসব সভ্যতায় কোকোবীজের ছিল ধর্মীয় গুরুত্ব, তারা বিশ্বাস করত এতে রয়েছে রহস্যময় শক্তি।

পরবর্তীতে স্প্যানিশদের হাত ধরে চকলেটের স্বাদে আসে বড় পরিবর্তন। তারাই প্রথম কোকোর সঙ্গে মধু ও চিনি মিশিয়ে একে মিষ্টি খাবারে রূপ দেন। এরপর চকলেট ইউরোপে পৌঁছায় এবং ধীরে ধীরে অভিজাত সমাজের বিলাসী খাদ্যে পরিণত হয়। সে সময় চকলেট ছিল ধন-সম্পদ ও ক্ষমতার প্রতীক, যা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।

ইউরোপে চকলেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বাণিজ্যিক কোকো চাষ। কোকোবীজ উৎপাদনের জন্য আফ্রিকার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় শক্তিগুলো। এরপর ১৮২০ সালের দিকে কোকো প্রেস যন্ত্র আবিষ্কারের মাধ্যমে কোকোবীজ থেকে সহজে পাউডার তৈরি সম্ভব হয়। এতে চকলেট ধীরে ধীরে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যায়।

১৮৪৮ সালে বাজারে আসে প্রথম শক্ত চকলেট বার। এরপর থেকেই নানা স্বাদ, আকার ও উপস্থাপনায় চকলেট বিশ্বজুড়ে মানুষের প্রিয় খাবারে পরিণত হয়েছে।

চকলেট ডে
    শেয়ার করুন:
    Advertisement
    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    সিডিএ চেয়ারম্যান কোথায় ক্ষোভ মেয়রের

    ২৯ এপ্রিল ২০২৬, ২১:২৬

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    অধিগ্রহণ খবরে ‘জেড’ ক্যাটাগরির আলিফ দর বৃদ্ধির শীর্ষে

    ২৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    রঘু রাই— সেই ঐশ্বরিক চোখ

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    দুদিনের ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড মৌলভীবাজার, বন্যার আশঙ্কা

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৫০

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

    ২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৭

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:৩৮

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    বুথফেরত জরিপে হেরে যাচ্ছেন মমতা!

    ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৬

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    লন্ডনের দুই উৎসবে প্রিয়াম অর্চি, সামনে ‘দেশলাই’

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:২৮

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব নৃত্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজন

    ২৯ এপ্রিল ২০২৬, ১৯:২৪

    অপেক্ষায় থাকা শিশু জানে না,  বাবা আর কখনোই ফিরবেন না

    অপেক্ষায় থাকা শিশু জানে না, বাবা আর কখনোই ফিরবেন না

    ২৯ এপ্রিল ২০২৬, ২০:১২

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    বুড়োদের মাথার ভেলকিতে উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড

    ২৯ এপ্রিল ২০২৬, ১৭:২২

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    বেকারত্ব থেকে উদ্যোক্তা: শাওনের অনন্য সাফল্য

    ২৯ এপ্রিল ২০২৬, ২৩:৫৫

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    পানির নিচে চাপা সোনালি স্বপ্ন, দিশেহারা কৃষক

    ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    স্বর্ণ লুটের অভিযোগে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

    ২৯ এপ্রিল ২০২৬, ২২:১৭

    advertiseadvertise