আগামীর সময়

এনটিআরসিএর অষ্টম বিজ্ঞপ্তিতে ১৩৫৫৯ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু

এনটিআরসিএর অষ্টম বিজ্ঞপ্তিতে ১৩৫৫৯ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু

সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এই বিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘প্রতিষ্ঠান প্রধান’ ও ‘সহকারী প্রধান’ পদে মোট ১৩ হাজার ৫৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৯ জানুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।


আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট তিন অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারি করা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।


বিস্তারিত বিজ্ঞপ্তি এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

    শেয়ার করুন: