Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফিচার

অফিস পলিটিক্স কীভাবে সামলাবেন

লাইফস্টাইল ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৩:০২
অফিস পলিটিক্স কীভাবে সামলাবেন

প্রতীকী ছবি

অফিস মানেই কী কেবল কাজ আর কাজ? আসলে তা নয়। কাজের সঙ্গেও জড়িয়ে থাকে মানুষ, সম্পর্ক, প্রতিযোগিতা, আর অদৃশ্য কিছু টানাপোড়েন। আপনি যতই নিজের কাজে মন দিন, একসময় না একসময় ‘অফিস পলিটিক্স’ নামের বাস্তবতার মুখোমুখি হতেই হবে। তবে বিশেষজ্ঞরা বলেন, এগুলো এড়ানো না গেলেও, সামলানো যায় বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে।

বুঝবেন কিন্তু জড়াবেন না

অফিসে কে কার সঙ্গে ঝামেলা করছে, কোথায় কী চলছে, কী বলছে এসব জানা থাকা জরুরি। কিন্তু সবকিছুর মধ্যে ঢুকে পড়া যাবে না। অনেক সময় বেশি জানার আগ্রহই বিপদ ডেকে আনে। দূর থেকে দেখবেন, জানবেন ও বুঝবেন কিন্তু প্রয়োজন ছাড়া নিজেকে জড়াবেন না।

কাজই আপনার শক্তি

শেষ পর্যন্ত আপনার কাজটাই কথা বলবে। গসিপ, গ্রুপিং—এসব সাময়িক। কিন্তু ধারাবাহিক ভালো কাজ আপনাকে সবকিছু থেকে আলাদা প্রমাণ করবে। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলে, অনেক অপ্রয়োজনীয় চাপ নিজে থেকেই দূরে থাকে।

কিছু বলার আগে ভাবুন

অফিসে বলা প্রতিটা কথার একটা প্রভাব থাকে। কার সামনে কী বলছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। হালকা মজা করেও কখনো এমন কিছু বলে ফেলবেন না, যা পরে অন্যভাবে ব্যবহার হতে পারে।

গসিপ থেকে দূরে থাকুন

অন্যের ব্যক্তিগত বিষয় বা অফিসের ভেতরের গল্প নিয়ে আলোচনা করার মতো অভ্যাসই অনেক সমস্যার শুরু। আজ আপনি শুনছেন, কাল হয়তো আপনাকেই নিয়ে কথা হবে। তাই গসিপে না বলার অভ্যাস গড়ে তুলুন।

সীমা মেনে চলুন

অফিসে সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার, তবে সেটার একটা সীমা থাকা উচিত। খুব বেশি ব্যক্তিগত হয়ে গেলে, অনেক সময় সেটাই দুর্বলতা হয়ে দাঁড়ায়। প্রফেশনাল দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ।

না বলতে শিখুন

সব কাজ নিজের কাঁধে তুলে নেওয়া বা সবাইকে খুশি রাখার চেষ্টা দুটোই ক্লান্তিকর। প্রয়োজন হলে বিনয়ের সঙ্গে “না” বলুন। এতে আপনার অবস্থান পরিষ্কার থাকবে।

সমস্যা হলে সরাসরি বলুন

কারও আচরণে সমস্যা হলে পেছনে কথা না বলে, সরাসরি ভদ্রভাবে জানানোই ভালো। এতে ভুল বোঝাবুঝি কমে, আর নিজের অবস্থানও স্পষ্ট হয়।

সবশেষে মানসিক শান্তিকে প্রাধান্য দিন। অফিসের চাপ যেন ব্যক্তিগত জীবনে প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখুন।

প্রভাবঅফিসগসিপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!