Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

আকাশছোঁয়া দোলনায় রোমাঞ্চ

সাবিলা শারলিজ সাজ্জাদ
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:১২
আকাশছোঁয়া দোলনায় রোমাঞ্চ

নেপালে এমন একটি দোলনা আছে, যেটিতে চড়লে মনে হবে আকাশের কাছাকাছি পৌঁছে গেছেন। রোমাঞ্চকর সেই অনুভূতির গল্প শুনিয়েছে সাবিলা শারলিজ সাজ্জাদ

কুশমা। নেপালের পোখরা জেলার একটি ছোট শহর। সুইং ও বাঞ্জি জাম্পিং স্পট হিসাবে বিখ্যাত। ২২৮ মিটার বা ৭৪৮ ফুট উচ্চতা থেকে ঝুলে থাকা এ দোলনা বা সুইং রোমাঞ্চপ্রেমীদের কাছে সত্যিই স্বপ্নের মতো! দোলনাটি ‘দ্য ক্লিফ রিসোর্ট’ নামের একটি রিসোর্টের অংশ। চাইলে সেখানে রাতও কাটানো যায়।

আমরা পোখরায় গিয়েছিলাম। সেখান থেকে গাড়িতে দুই ঘণ্টার পথ কুশমা। শুরুতে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো একটি সম্মতিপত্র। আমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাবা-মায়ের স্বাক্ষরেরও প্রয়োজন পড়ল।

প্রথমে বাঞ্জি জাম্প দেওয়ার পরিকল্পনা করেছিলাম আমি। কিন্তু বয়স মাত্র ১৪ হওয়ায়, মা-বাবা রাজি থাকলেও আমাকে অনুমতি দেওয়া হয়নি। কারণ বাঞ্জি জাম্প দেওয়ার জন্য অন্তত ১৫ বছর বয়সী হতে হয়।

জাম্প দিতে না পেরে একটু মন খারাপ হলো আমার। তখন ওখানকার কর্মীরাই আমাকে সুইং করার পরামর্শ দিলেন। রাজি হয়ে গেলাম।

আমাকে নিয়ে যাওয়া হলো অ্যাকটিভিটি জোনে। সেখানে পৌঁছতে একটি ঝুলন্ত সেতু পার হতে হয়েছিল। সেটিও ছিল এক রোমাঞ্চকর অভিজ্ঞতা।

কর্মীরা আমাকে নিরাপত্তা সরঞ্জাম পরিয়ে দিতেই সত্যি সত্যিই খুব ভয় হলো আমার। তবু সাহস করে এগিয়ে গেলাম।

দোলনার কিনারে গিয়ে নিচে তাকাতেই বুকের ভেতরটা আবারও ধক করে উঠল! অনেক নিচে বয়ে চলেছে একটি নদী। মাঝখানে আর কিছুই নেই— একদম ফাঁকা।

আমি প্রস্তুত কি না, জানতে চাইলেন তারা। সাহস সঞ্চয় করে ‘হ্যাঁ’ বললাম। মুহূর্তের মধ্যেই তারা দড়ি ছেড়ে দিলেন।

তারপর... যেন শূন্যে ঝাঁপিয়ে পড়লাম।


চারপাশে বাতাসের গর্জন। বুক কাঁপানো এক পতনের মধ্যে আমি। ভয় আর উত্তেজনায় চিৎকার করে উঠেছিলাম। পুরো সময় একজন আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার আমার প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন।

প্রায় পাঁচ সেকেন্ড ধরে চলল এই মুক্ত পতনের অনুভূতি। এরপর শুরু হলো বিশাল দোলনার মতো দুলতে থাকা। প্রায় এক মিনিট ধরে চলল সেই দোল। নদীর কাছাকাছি অবস্থান করলাম আরও দুই মিনিটের মতো। তারপর ধীরে ধীরে আমাকে ওপরে তুলে আনা হলো।

ওপরে উঠে নিজেরই বিশ্বাস হচ্ছিল না— আমি পেরেছি!

ভয়, উত্তেজনা আর আনন্দ— সব মিলিয়ে এটি এক অবর্ণনীয় অনুভূতি। আমি মনে করি, নেপাল ভ্রমণে যারা যান, তারা যেন এই অ্যাডভেঞ্চারের জন্য অন্তত একটি দিন আলাদা করে রাখেন। কে জানে, হয়তো আপনিও অনুভব করবেন— আকাশ ছুঁয়ে ফেলার সেই রোমাঞ্চ!

জেনে রাখুন

রিসোর্টের রিসেপশন থেকেই বুকিং করা যায়, আবার কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেও করা সম্ভব। গন্তব্যে পৌঁছে প্রথমে বুকিং কাউন্টারে যেতে হয়। যদি আপনার সঙ্গে এমন কেউ থাকেন, যিনি শুধু দেখবেন কিন্তু কোনো অ্যাকটিভিটিতে অংশ নেবেন না, তাহলে তার জন্য আলাদা টিকিট কিনতে হবে। টিকিটের দাম ৫০০ নেপালি রুপি। আমার সঙ্গে বাবা-মা ছিলেন, তাই তাদের জন্যও টিকিট নিতে হয়েছিল।

ভিডিও, ছবি এবং একটি টি-শার্টসহ পুরো প্যাকেজের দাম পড়েছিল ৯৫০০ নেপালি রুপি।

নেপালপোখরাবাঞ্জি জাম্পিংদোলনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise