Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

গ্রামীণফোনের স্টোরে বাংলা কিউআর চালু

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪০
শেয়ার করুন:
গ্রামীণফোনের স্টোরে  বাংলা কিউআর চালু

দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে নিজেদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে গ্রামীণফোন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু হওয়া এ সেবার মাধ্যমে গ্রাহকরা নগদ টাকা ছাড়াই সহজে মূল্য পরিশোধ করতে পারবেন।

বুধবার রাজধানীর গুলশানে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান উপস্থিত ছিলেন।

নতুন এ সেবার আওতায় গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অথবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপ ব্যবহার করে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে প্রদর্শিত বাংলা কিউআর কোড স্ক্যান করতে পারবেন। এর মাধ্যমে সরাসরি নিজেদের অ্যাকাউন্ট থেকে পণ্যের মূল্য পরিশোধ করা যাবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এ সেবা চালু করা হয়েছে।

বাংলা কিউআর একটি জাতীয় কিউআর পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে একই মার্চেন্ট কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিসের অ্যাপ থেকে অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ টাকার ওপর নির্ভরতা কমার পাশাপাশি গ্রাহকদের পেমেন্টের বিকল্পও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ উদ্যোগের আওতায় দেশে সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, “অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবন। আরও সমন্বিত ও কার্যকর ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণফোনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” আর্থিক সেবাকে সহজলভ্য করা এবং তরুণদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে অন্যান্য প্রতিষ্ঠানকেও এ ধরনের উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক করাই প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার। এমটিবির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলা কিউআর চালু করা সেই প্রতিশ্রুতিরই অংশ। এ সেবার ফলে গ্রাহকদের নগদ টাকা বা ভাঙতি নিয়ে চিন্তা করতে হবে না। স্ক্যান করেই সহজে মূল্য পরিশোধ করা যাবে।” এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “গ্রামীণফোনের বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক এবং এমটিবির পেমেন্ট-সংক্রান্ত অভিজ্ঞতা একত্রিত করে গ্রাহকদের জন্য দৈনন্দিন লেনদেন আরও সহজ করা সম্ভব হবে। একই সঙ্গে দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতেও এ অংশীদারত্ব ভূমিকা রাখবে।”

বাংলাদেশ ব্যাংকের দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্যমাত্রা অর্জনেও এ উদ্যোগ অবদান রাখবে বলে জানিয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির লক্ষ্য, আরও বেশি গ্রাহকের কাছে এ সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির ভিত্তি শক্তিশালী করা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    সক্রিয় হচ্ছে গ্রাম আদালত, ফিরছে গ্রাম পুলিশ

    চাই সঠিক প্রস্তুতি

    চাই সঠিক প্রস্তুতি

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার

    একই সড়ক সকালে উদ্বোধন জামায়াত এমপির, বিকালে বিএনপি নেতার