Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

জার্মানিতে নতুন বিনিয়োগ টেসলার

বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬
শেয়ার করুন:
জার্মানিতে নতুন বিনিয়োগ টেসলার

জার্মানিতে নিজেদের গিগাফ্যাক্টরি সম্প্রসারণে ৩০০ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত সোমবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দিয়েছে। বার্লিনের উপকণ্ঠে গ্রুনহাইডে অবস্থিত কারখানায় নতুন উৎপাদন স্থাপনা নির্মাণ করা হবে। এতে কারখানাটি উৎপাদন সক্ষমতার দিক থেকে জার্মানির বৃহত্তম গাড়ি কারখানায় পরিণত হতে পারে। বর্তমানে এ অবস্থানে রয়েছে ভক্সওয়াগনের উলফসবার্গ কারখানা।

টেসলা জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ প্রকল্পটির নির্মাণ অনুমতির জন্য আবেদন করা হবে। ২০২৭ সালের প্রথমার্ধে নির্মাণকাজ শুরু এবং ২০২৯ সালে উৎপাদনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের প্রাথমিক নির্মাণ ও উৎপাদন পরিকল্পনার জন্য কয়েকশ নতুন কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

জার্মানির গাড়িশিল্পের বড় প্রতিষ্ঠান ভক্সওয়াগন, মার্সিডিজ-বেঞ্জ ও বিএমডব্লিউ চীনা প্রতিযোগিতার চাপে কর্মী ছাঁটাই ও কারখানা বন্ধের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে টেসলার বিনিয়োগ দেশটির গাড়িশিল্পে ব্যতিক্রমী সম্প্রসারণের উদ্যোগ।

তবে গ্রুনহাইডের কারখানা ঘিরে পরিবেশবাদীদের প্রতিবাদ এবং শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের সঙ্গে টেসলার বিরোধ রয়েছে। বিনিয়োগের ফলে কতটা দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরি হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা।

২০২২ সালের মার্চে চালু হওয়া এ কারখানায় সম্প্রতি মডেল ওয়াই গাড়ির উৎপাদন বাড়িয়েছে টেসলা। পাশাপাশি দুই হাজারের বেশি কর্মী নিয়োগ দিয়েছে। আগামী বছরের মাঝামাঝি সেখানে ব্যাটারি সেল উৎপাদন শুরুর লক্ষ্যও রয়েছে।

টেসলাবিনিয়োগজার্মানিঘোষণাগাড়ি কারখানাগাড়িশিল্পভক্সওয়াগনবিএমডব্লিউ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক