Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

১৭৮ প্রতিষ্ঠানে সাইবার হামলা

বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮
শেয়ার করুন:
১৭৮ প্রতিষ্ঠানে সাইবার হামলা

ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি

বিশ্বের জনপ্রিয় বেশ কয়েকটি ওয়েবসাইটে ক্ষতিকর কোড ঢুকিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি এবং আইফোনে ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা করেছে হ্যাকাররা। আক্রান্ত ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম, ব্যাংক এইচএসবিসি, সংবাদমাধ্যম সিএনএন, আর্থিক তথ্যসেবা প্রতিষ্ঠান ইকুইফ্যাক্স, সেলসফোর্স ও আসবাব নির্মাতা আইকিয়া।

গত সোমবার সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলম এ তথ্য জানিয়েছেন।

তার মতে, বিভিন্ন খাতের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করা হয়েছিল। এ জন্য ব্যবহার করা হয়েছে ওয়েবসাইটের কার্যকারিতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নের প্ল্যাটফর্ম অপ্টিমাইজলি।

হামলার উদ্দেশ্য ছিল, একাধিক উপায়ে ব্যবহারকারীর তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়া। ক্ষতিকর কোডের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় প্রকৃত প্রাপকের ওয়ালেট ঠিকানার বদলে হ্যাকারদের ওয়ালেট ঠিকানা বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি ব্যবহারকারীরা অনলাইনে কেনাকাটার সময় ক্রেডিট কার্ডের তথ্য চুরি, ব্রাউজারের কুকি ও স্ক্রিনশট সংগ্রহ এবং আইফোনে সাইবার হামলার কাজে ব্যবহৃত কোড প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাডসনরকও জানিয়েছে, আক্রান্ত ওয়েবসাইটগুলো থেকে দর্শকের কাছে ক্ষতিকর কোড পাঠানোর প্রমাণ পেয়েছে তারা।

তবে এসব কোড ব্যবহার করে সফলভাবে তথ্য চুরি বা অন্য কোনো হামলা চালানো সম্ভব হয়েছিল কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। ক্ষতির প্রকৃত পরিমাণও এখনো জানা যায়নি।

ক্যালিফোর্নিয়াভিত্তিক কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সেবাদানকারী প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্স জানিয়েছে, অপ্টিমাইজলির স্ক্রিপ্টে অননুমোদিত পরিবর্তনের ঘটনা তারা তদন্ত করছে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেগুলো বন্ধ করেছে। ইকুইফ্যাক্সও তদন্তের পর অপ্টিমাইজলির ব্যবহার বন্ধ করে দিয়েছে। তাদের নিজস্ব সিস্টেমে অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ওয়েবসাইটক্রিপ্টোকারেন্সিক্ষতিকর কোডম্যালওয়্যারসাইবারহামলাজাভাস্ক্রিপ্টহ্যাকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক