বিশ্বের জনপ্রিয় বেশ কয়েকটি ওয়েবসাইটে ক্ষতিকর কোড ঢুকিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি এবং আইফোনে ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা করেছে হ্যাকাররা। আক্রান্ত ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম, ব্যাংক এইচএসবিসি, সংবাদমাধ্যম সিএনএন, আর্থিক তথ্যসেবা প্রতিষ্ঠান ইকুইফ্যাক্স, সেলসফোর্স ও আসবাব নির্মাতা আইকিয়া।
গত সোমবার সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলম এ তথ্য জানিয়েছেন।
তার মতে, বিভিন্ন খাতের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর জাভাস্ক্রিপ্ট কোড যুক্ত করা হয়েছিল। এ জন্য ব্যবহার করা হয়েছে...