Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

ইতিহাসের সব গুপ্তরহস্য বের করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা!

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৮:১৪
ইতিহাসের সব গুপ্তরহস্য বের করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা!

‘বর্গ সাইফার’ নামের ৪০৮ পৃষ্ঠার এই পাণ্ডুলিপিটি মূলত ৩৪টি অদ্ভুত প্রতীক, কিছু রোমান অক্ষর এবং আরবিতে লেখার সংমিশ্রণ।

লাইব্রেরি ও আর্কাইভের ধুলোবালি মাখা তাকে শত শত বছর ধরে বন্দি হয়ে আছে অজস্র গোপন নথি ও ঐতিহাসিক বার্তা। মানুষের অবোধ্য সব সংকেত বা সাইফারে লেখা এই প্রাচীন দলিলগুলো এখন আর অপঠিত থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় গবেষকরা একের পর এক ভেদ করছেন ইতিহাসের এই সব রোমাঞ্চকর রহস্য।

সম্প্রতি ভ্যাটিকান লাইব্রেরির আর্কাইভে ৪০০ বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকা একটি রহস্যময় হাতে লেখা বইয়ের কোড ভাঙতে সফল হয়েছেন গবেষকরা। তৎকালীন সময়ে ডাইনিবিদ্যার অভিযোগ বা শাস্তি থেকে বাঁচতে রোগ নিরাময়ের বিভিন্ন গোপন চিকিৎসা পদ্ধতি এতে কোড আকারে লিখে রাখা হয়েছিল। স্টকহোম ইউনিভার্সিটির কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকসের অধ্যাপক বেআতা মেগিয়েসি এবং তার দল এই কঠিন কোডটি উন্মোচন করেছেন। জানা গেছে, আমাশয় নিরাময়ের জন্য লাল মদ পান করা কিংবা ময়দার মণ্ডতে জায়ফল গেঁজানো (fermenting)-র মতো হাজারো অদ্ভুত চিকিৎসা ব্যবস্থার কথা লুকিয়ে ছিল এই বইয়ে।

বিশ্বের বিভিন্ন আর্কাইভে থাকা নথির প্রায় ১ শতাংশই এভাবে সম্পূর্ণ বা আংশিক কোড বা সংকেতে মোড়ানো। প্রাচীন গ্রিস ও রোমের আমল থেকে শুরু হওয়া এই গোপন লিপির আড়ালে লুকিয়ে আছে কূটনৈতিক গোয়েন্দা তথ্য, গোপন সোসাইটির আচার-অনুষ্ঠান, নিষিদ্ধ চিকিৎসা বিজ্ঞান ও নিষিদ্ধ প্রেমের গল্প। যেমন, সম্প্রতি উদ্ধার হওয়া মেরি কুইন অব স্কটসের কোড করা চিঠিগুলো থেকে জানা গেছে ইংরেজদের হাতে বন্দি থাকাকালীন তার সিংহাসন পুনরুদ্ধারের ষড়যন্ত্রের কথা। আবার ফরাসি ইনস্টিটিউট ফর কম্পিউটার সায়েন্স রিসার্চ-এর ক্রিপ্টোলজিস্ট সেসিল পিয়েরো দীর্ঘ ছয় মাস চেষ্টা করে স্পেনের রাজা পঞ্চম চার্লসের ৫০০ বছরের পুরনো একটি চিঠির ১২০টি প্রতীক কোড ডিকোড করেছেন, যেখানে রাজা তাকে হত্যার এক গোপন ষড়যন্ত্রের ব্যাপারে চরম আতঙ্কের কথা লিখেছিলেন।

সাধারণত এই জটিল কাজটির প্রথম ধাপ হলো- অস্পষ্ট হাতের লেখা বা নষ্ট হয়ে যাওয়া কালির প্রাচীন সংকেতগুলোকে ডিজিটালাইজ করা, যা অত্যন্ত সময়সাপেক্ষ। তবে এই গতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে ‘ট্রান্সক্রিবাস’ এর মতো এআই প্ল্যাটফর্ম। ১৬৩৭ সালের ৩০ বছরের যুদ্ধের সময় নোবেলম্যান সিগিসমন্ডের লেখা একটি আংশিক কোডেড চিঠি দ্রুত অনুবাদ করতে সাহায্য করেছে এই প্রযুক্তি।

বর্তমানে অধ্যাপক মেগিয়েসি এবং তার দল ‘ডেসক্রিপ্ট’ প্রকল্পের অধীনে আরও উন্নত একটি এআই চ্যাটবট টুল তৈরি করছেন। এই চ্যাটবটে ইমেজ রিকগনিশন এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করা হয়েছে, যা ইমেজ থেকে সরাসরি সংকেত শনাক্ত করে সেকেন্ডের মধ্যে অনুবাদ করতে পারে। ‘বর্গ সাইফার’ থেকে ৫০০টি প্রতীকের একটি অংশ এই এআই টুলটি মাত্র ২৯ মিনিটে নিখুঁতভাবে ইংরেজিতে অনুবাদ করে দেখিয়েছে এবং এটি কীভাবে কাজ করেছে তার যুক্তিসঙ্গত ব্যাখ্যাও দিয়েছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো ‘হ্যালুসিনেশন’ বা ভুল তথ্য না থাকে।

গবেষকদের মূল লক্ষ্য হলো ট্রান্সক্রিপশন (অনুলিপি) এবং ডেসিফারমেন্ট (কোড ভাঙা)- এই দুটি ধাপকে একটি একক প্রক্রিয়ায় নিয়ে আসা। এই এআই প্রযুক্তির অভাবনীয় সাফল্য ভবিষ্যতে ক্রেটের ৪ হাজার বছরের পুরনো ‘ফাইস্টোস ডিস্ক’ বা প্রাচীন গ্রিক ভাষা ‘লিনিয়ার বি’ এর মতো সম্পূর্ণ অবোধ্য এবং হারিয়ে যাওয়া লিপির রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন ইতিহাসবিদরা।

সূত্র: বিবিসি

    শেয়ার করুন:
    আজ পবিত্র ঈদুল আজহা

    আজ পবিত্র ঈদুল আজহা

    ২৮ মে ২০২৬, ০০:১১

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

    ২৮ মে ২০২৬, ০১:০৮

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    কোরবানির জবাইয়ে দ্বিতীয় ব্যক্তির সহায়তা, যা জানা জরুরি

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    বিলবোর্ড ভেঙে পড়ার খেসারত দিতে হচ্ছে পুরো একটি গ্রামকে

    ২৭ মে ২০২৬, ২৩:৫২

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    কোরবানির আগে শরিকদের নাম উচ্চারণ কি জরুরি?

    ২৮ মে ২০২৬, ০০:২৫

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে হতে হবে ঐক্যবদ্ধ

    ২৮ মে ২০২৬, ০০:৩৬

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    একামতের ধ্বনি নয়, গুলির শব্দে নামাজের ডাক আসে যেখানে

    ২৭ মে ২০২৬, ২৩:৪২

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    কোরবানির পশু কে জবাই করা উত্তম?

    ২৮ মে ২০২৬, ০০:১৭

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    কুষ্টিয়ায় নছিমনের ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

    ২৮ মে ২০২৬, ০০:১০

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ভাসমান জীবনের ঈদ আনন্দে এক চিলতে হাসি, উপহার পেল মেঘনা পাড়ের মানতা সম্প্রদায়

    ২৭ মে ২০২৬, ২৩:৪৮

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়

    ২৭ মে ২০২৬, ২২:৫৬

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ঈদের আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

    ২৭ মে ২০২৬, ২৩:৩১

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিজিবি

    ২৮ মে ২০২৬, ০২:০০

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    যে ভুলে নষ্ট হতে পারে কোরবানি

    ২৮ মে ২০২৬, ০০:০৬

    advertiseadvertise