Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

চীনের চা বাগানে রোবটের রাজত্ব

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:৩৫
চীনের চা বাগানে রোবটের রাজত্ব

শ্রমিকদের সঙ্গে কাজ করছে রোবট। ছবি: সিনহুয়া

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের এক সবুজ চা বাগানে শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে হিউম্যানয়েড রোবট ‘সুনশিয়াও’। বাঁ হাতে বাঁশের ঝুড়ি আর ডান হাতে নিখুঁত নড়াচড়ায় কোমল চা-পাতা তুলে নিচ্ছে এটি। শুধু তাজা ও উপযুক্ত কুঁড়িগুলোই শনাক্ত করে সংগ্রহ করতে পারে রোবটটি।

বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্য মনে হলেও এটি বাস্তব। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এমবডিড ইন্টেলিজেন্স’ প্রযুক্তিকে ঐতিহ্যবাহী শিল্পে যুক্ত করার চীনের নতুন উদ্যোগের অংশ এই রোবট। ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে এ প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।

‘সুনশিয়াও’ তৈরি করেছে শিয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইউয়াইবট ও জিয়ান জিয়াতং ইউনিভার্সিটির যৌথ গবেষণা দল। এটি ভিশন-ল্যাঙ্গুয়েজ মডেল ও বিশেষজ্ঞভিত্তিক এআই সিস্টেম ব্যবহার করে জটিল ও অনিয়ন্ত্রিত পরিবেশে কাজ করতে সক্ষম। প্রচলিত শিল্প রোবট যেখানে ব্যর্থ হয়, সেখানে সুনশিয়াও দীর্ঘ ও জটিল কাজের ধাপ সামলাতে পারে।

ইউইবটের সহপ্রতিষ্ঠাতা বিআন সু বলেন, চা সংগ্রহের মৌসুমে শ্রমিক সংকট বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সে কারণে চা-পাতা সংগ্রহকারী রোবট এখন জনপ্রিয় বিকল্প হয়ে উঠছে।

রোবটটির অন্যতম বড় শক্তি এর উন্নত নেভিগেশন ব্যবস্থা। উচ্চ-নির্ভুল ৩ডি ফিউশন প্রযুক্তি ব্যবহার করে এটি আশপাশের পরিবেশের তাৎক্ষণিক ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করতে পারে। সিঁড়ি, ঢালু পথ বা ছিদ্রযুক্ত মেঝেও এটি সহজে শনাক্ত করতে পারে। এমনকি ভিড়পূর্ণ জায়গাতেও মাত্র অর্ধ সেন্টিমিটারের মধ্যে অবস্থান নির্ভুল রাখতে সক্ষম।

শুধু চা বাগানেই নয়, বিদ্যুৎ সরঞ্জাম পরিদর্শন, সেমিকন্ডাক্টর শিল্পের সূক্ষ্ম কাজ এবং স্মার্ট গুদামে পণ্য বাছাইয়ের কাজও করতে পারে সুনশিয়াও। কাজ বদলাতে এর হার্ডওয়্যার পরিবর্তনেরও প্রয়োজন হয় না।

এদিকে চীনের হাইনান প্রদেশে শ্রমিক সংকট মোকাবিলায় রাবারগাছ কাটার কাজেও ব্যবহার করা হচ্ছে স্মার্ট রোবট। স্বয়ংক্রিয়ভাবে গাছের কাছে গিয়ে নির্ভুলভাবে রাবার সংগ্রহ করতে পারে এসব যন্ত্র।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু সহায়ক প্রযুক্তি নয়, বরং শিল্প ও উৎপাদনের নতুন উদ্ভাবনী শক্তিতে পরিণত হচ্ছে। সিনহুয়া ইউনিভার্সিটির গবেষক হুয়াং মিনলির মতে, এমবডিড ইন্টেলিজেন্স, বড় ভাষা মডেল ও রোবট প্রযুক্তির সমন্বয় ভবিষ্যতে হিউম্যানয়েড রোবটশিল্পকে আরও দ্রুত এগিয়ে নেবে।

সূত্র: সিংহুয়া 

এআইরোবট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের