Agamir Somoy E-Paper
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা
শনিবার, ২৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

বিশ্বকাপে মাঠ মাতাবে যেসব প্রযুক্তি

ইমরানুর রহমান
ইমরানুর রহমান
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:১১
বিশ্বকাপে মাঠ মাতাবে যেসব প্রযুক্তি

গ্রাফিকস: আগামীর সময়

বলের ভেতরের খুদে চিপ থেকে শুরু করে মাঠের এআই সেন্সর এবং সম্প্রচারের ক্লাউড প্রযুক্তি— সবকিছু মিলিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে মানুষের মেধা, ক্রীড়াশৈলী ও প্রযুক্তির এক অনন্য নিদর্শন। বিস্তারিত জানাচ্ছেন ইমরানুর রহমান

খেলোয়াড় পরিষ্কার অফসাইডে ছিলেন, তাও রেফারি গোল দিয়ে দিলেন! বিশ্বকাপে এমন বিতর্ক আর সমর্থকদের ক্ষোভ যেন ফুটবল মাঠের চিরচেনা রূপ। আবার গ্যালারিতে বসে প্রচণ্ড গরমে দর্শকদের হাঁসফাঁস করার দৃশ্যও বেশ পরিচিত। তবে এবার প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চেনা সেই ফুটবল মাঠ। মাঠের ভুলত্রুটি কমানো আর দর্শকদের স্বস্তি দেওয়ার মতো নানা সমস্যার দারুণ সব প্রযুক্তিগত সমাধান নিয়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ।

আন্তর্জাতিক ক্রীড়া প্রযুক্তি সংস্থা এবং ফিফার অফিসিয়াল তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের বিশ্বকাপ আগের যেকোনো আসরের চেয়ে প্রযুক্তিগতভাবে অনেক বেশি এগিয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর নির্ভরশীল।

এবারের আসরে মাঠের ভেতরের সবচেয়ে বড় চমক বলের ভেতরে থাকা একটি বিশেষ ‘স্মার্ট চিপ’। বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতাপ্রতিষ্ঠান এডিডাস এবং জার্মানির প্রযুক্তি কোম্পানি কিনেক্সন যৌথভাবে এটি তৈরি করেছে। বলের ঠিক মাঝখানে বসানো এই সেন্সরটি প্রতি সেকেন্ডে ৫০০ বার করে বলের গতি, ঘূর্ণন এবং খেলোয়াড়দের সামান্যতম স্পর্শের লাইভ তথ্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর রুমে পাঠিয়ে দেবে। চিপটি এতটাই নিখুঁত যে, অফসাইডের মুহূর্তে ঠিক কোন মিলি-সেকেন্ডে বলে লাথি মারা হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে ধরে ফেলবে।

এই বল ট্র্যাকিং প্রযুক্তির সঙ্গে চমৎকার যুগলবন্দি ঘটাবে নতুন যুগের ‘সেমি-অটোমেটেড অফসাইড’ প্রযুক্তি। এর জন্য স্টেডিয়ামের ছাদের নিচে এক ডজনের বেশি বিশেষ ক্যামেরা বসানো হয়েছে। এ ক্যামেরাগুলো বলের পাশাপাশি মাঠে থাকা প্রতিটি খেলোয়াড়ের শরীরের ২৯টি জয়েন্ট পয়েন্ট প্রতি সেকেন্ডে ৫০ বার ট্র্যাক করবে। খেলোয়াড়দের হাত, পা, হাঁটু বা কাঁধের মতো অঙ্গগুলোর অবস্থান দেখেই মূলত অফসাইড নিখুঁতভাবে ধরা হবে। বলের ভেতরের চিপ এবং ক্যামেরার এই দুই তথ্য একসঙ্গে হিসাব করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে থেকেই অফসাইডের একটি থ্রিডি অ্যানিমেশন তৈরি করে ফেলবে। রেফারি সিদ্ধান্ত দেওয়ার সঙ্গে সঙ্গে সেই চমৎকার অ্যানিমেশনটি স্টেডিয়ামের বড় পর্দায় এবং টিভির দর্শকদের দেখানো হবে, যা মুহূর্তের মধ্যেই সব বিতর্কের অবসান ঘটাবে।

মাঠের ভুল সিদ্ধান্ত এবং একতরফা বিতর্ক কমাতে ফিফা আরেকটি দারুণ ও সাশ্রয়ী প্রযুক্তি এনেছে, যার নাম ‘ফুটবল ভিডিও সাপোর্ট’ বা এফভিএস। এটি প্রথাগত ভিএআর থেকে কিছুটা আলাদা। বড় সুবিধা হলো, এটি কোচদের সরাসরি ক্ষমতা দেয়। প্রতি ম্যাচে দুই দলের প্রধান কোচরা মাঠের রেফারির যেকোনো বড় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ বা রিভিউ করার সুযোগ পাবেন। যদি ভিডিওতে দেখা যায় কোচের দাবি সঠিক ছিল, তবে তারা পরে আবার রিভিউ করার সুযোগ পাবেন; দাবি ভুল হলে সে সুযোগ বাতিল হয়ে যাবে। এ নিয়মের ফলে রেফারি ও দলগুলোর মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে।

মাঠের খেলার পাশাপাশি বাইরের আবহাওয়া সামলানোর প্রযুক্তিও এবার দারুণ চমকপ্রদ। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আর্দ্রতা থেকে বাঁচতে স্টেডিয়ামগুলোতে ব্যবহার করা হচ্ছে ‘স্মার্ট মাইক্রো ক্লাইমেট কন্ট্রোল’ প্রযুক্তি। এটি মূলত কাতার বিশ্বকাপের কুলিং সিস্টেমেরই আরও পরিবেশবান্ধব একটি রূপ। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে থাকা এআই সেন্সরগুলো গ্যালারির দর্শক সংখ্যা এবং মাঠের তাপমাত্রা মেপে স্বয়ংক্রিয়ভাবে আসনের নিচ থেকে ঠান্ডা বাতাস ছাড়বে, যা খেলোয়াড় ও দর্শকদের
দেবে স্বস্তি।

এদিকে গ্যালারিতে বসে যারা খেলা দেখবেন, তাদের অভিজ্ঞতাকে আরও জাদুকরী করতে ‘ফিফা প্লাস’ অ্যাপে যুক্ত করা হয়েছে ‘অগমেন্টেড রিয়ালিটি’ বা এআর ফিচার। একজন দর্শক যখন গ্যালারি থেকে মাঠের দিকে ফোনের ক্যামেরা ধরবেন, তখন স্ক্রিনে ঘটবে আশ্চর্য এক কাণ্ড। প্রত্যেক খেলোয়াড়ের মাথার ওপর তাদের নাম, কে কত গতিতে দৌড়াচ্ছেন, কার পাস কতটা নিখুঁত— এমন সব লাইভ পরিসংখ্যান চোখের সামনে ভেসে উঠবে।

বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    নরসিংদীতে ইয়াবাসহ চিকিৎসক আটক

    ২৫ জুলাই ২০২৬, ০০:০৫

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    কাফরুলে যুবদলের সদস্য সচিবসহ দুইজন গুলিবিদ্ধ

    ২৫ জুলাই ২০২৬, ০০:৩৭

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    থাইল্যান্ড থেকে আনা ১২ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

    ২৫ জুলাই ২০২৬, ০০:৫৪

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    জব্দ ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণের  ঘোষণা ট্রাম্পের

    ২৫ জুলাই ২০২৬, ০০:৪৪

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    বঙ্গভবনের দরজা পেরিয়ে ‘অনিশ্চিত যাত্রায়’ সাহাবুদ্দিন

    ২৫ জুলাই ২০২৬, ০১:৩১

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সমালোচনার মুখে সালমান

    ২৫ জুলাই ২০২৬, ০১:১৬

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    কাফরুলে গুলিবিদ্ধ বিএনপিকর্মী নিহত, আহত ২

    ২৫ জুলাই ২০২৬, ০১:৫১

    বিদেশে কর্মী পাঠাতে ‘আস্থার সংকট’ কাটাতে চায় সরকার

    বিদেশে কর্মী পাঠাতে ‘আস্থার সংকট’ কাটাতে চায় সরকার

    ২৫ জুলাই ২০২৬, ০৬:০২

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

    ২৫ জুলাই ২০২৬, ০২:৫৩

    ব্রাহ্মণবাড়িয়ায় ৩ বছরের শিশুর ভাড়া নিয়ে ‘লঙ্কাকাণ্ড’

    ব্রাহ্মণবাড়িয়ায় ৩ বছরের শিশুর ভাড়া নিয়ে ‘লঙ্কাকাণ্ড’

    ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৭

    স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

    স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

    ২৫ জুলাই ২০২৬, ০৫:০৩

    অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু

    অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু

    ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৭

    বিশ্বস্ত কাউকে চায় বিএনপি

    বিশ্বস্ত কাউকে চায় বিএনপি

    ২৫ জুলাই ২০২৬, ০৫:৫৭

    হাসপাতালের বাথরুম থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    হাসপাতালের বাথরুম থেকে রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ২৫ জুলাই ২০২৬, ০৫:২৪

    সক্রিয় চক্র অসহায় শিশু

    সক্রিয় চক্র অসহায় শিশু

    ২৫ জুলাই ২০২৬, ০৫:১৯

    advertiseadvertise