আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স’
প্রযুক্তি সময় ডেস্ক

রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স
দেশের স্মার্টফোন বাজারে সাড়া জাগাতে প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে গ্যাজেট নির্মাতা ব্র্যান্ড শাওমি। ৯ সেপ্টেম্বর বাজারে আসতে যাচ্ছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স’। ফোনটিকে শাওমি পরিচয় করিয়ে দিচ্ছে ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হিসেবে।
পানি ও ধুলোবালি থেকে বেশ সুরক্ষিত ফোনটিতে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ ফ্ল্যাগশিপ লেভেলের রেটিং
‘গরিলা গ্লাস ভিক্টাস টু’ প্রটেক্টেড ডিসপ্লেসহ স্মার্টফোনটিতে আরও থাকছে ‘স্ন্যাপড্রাগন ৬ জেন ১’ প্রসেসর। ব্যাক ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফিতে যুক্ত রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।
তবে ফোনটির মূল আকর্ষণ এর ব্যাটারি। দীর্ঘ সময় ব্যাকআপ দিতে এতে থাকছে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তি। ডিভাইসটির অফিসিয়াল দাম জানা যাবে বুধবার।





