Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

মানুষের হাসি-কান্নাও বুঝবে তারা

সিরাজাম মুনিরা
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৪৩
মানুষের হাসি-কান্নাও বুঝবে তারা

ইউবিটেকের তৈরি ইমোশনাল রোবট

রোবটে এখন যুক্ত হচ্ছে আবেগ। তারাও মানুষকে সান্ত্বনা দেবে, ঘুচিয়ে দেবে একাকিত্ব। লিখেছেন সিরাজাম মুনিরা

আমাদের প্রবীণদের জীবন এখন কঠিন। একাকী, নিঃসঙ্গ কাটে তাদের দিন। অনেকের খোঁজ নেওয়ার মানুষও থাকে না। আর তাদের জন্য একই সঙ্গে সেবক ও বিনোদনের মাধ্যম হয়ে উঠতে যাচ্ছে হিউম্যানয়েড রোবট। নিয়মিত ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেওয়া বা স্বাস্থ্যের খোঁজ রাখার পাশাপাশি তাদের গল্পও শোনাবে তারা।

এই হিউম্যানয়েড রোবটকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে চলেছে চীনভিত্তিক বিখ্যাত রোবটিকস প্রতিষ্ঠান ইউবিটেক। এই জুনের ৩০ তারিখ তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে উন্মুক্ত করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এমন এক মানবাকৃতির মেশিন, যেটিকে প্রতিষ্ঠানটি বলছে ‘ইমোশনাল রোবট’ বা আবেগীয় রোবট।

প্রযুক্তির দুনিয়ায় এটিকে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। কারণ, এটি কেবল মানুষের নির্দেশ পালন করবে না, বরং মানুষের আবেগ বুঝতে এবং নিজের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আবেগ প্রকাশ করতে সক্ষম হবে।

প্রবীণদের জন্য একজন সেবক ও বিনোদনের মাধ্যম হয়ে উঠতে যাচ্ছে হিউম্যানয়েড রোবট

ইউবিটেকের এই ইমোশনাল রোবটের মূল বৈশিষ্ট্য এর উন্নত ‘মাল্টিমোডাল পারসেপশন’ এবং কৃত্রিম অনুভূতি ইঞ্জিন। রোবটটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক হাই-ডেফিনিশন ক্যামেরা, থ্রিডি সেন্সর এবং অত্যন্ত সংবেদনশীল ভয়েস রিকগনিশন প্রযুক্তি। এর ফলে এটি তার সামনে থাকা মানুষের মুখের সামান্যতম অভিব্যক্তি, চোখের পলক, গলার স্বরের ওঠানামা এবং শরীরের ভাষা নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারবে।

উদাহরণস্বরূপ, রোবটটির মালিক যদি বিষণ্ণ মনে ঘরে ফেরেন, তবে তার গলার আওয়াজ ও মুখাবয়ব দেখেই রোবটটি বুঝতে পারবে, তিনি ভালো নেই। তখন সে স্বয়ংক্রিয়ভাবে সান্ত্বনাদায়ক কথা বলবে কিংবা হালকা কোনো সুর বাজিয়ে ঘরের পরিবেশকে ফুরফুরে করার চেষ্টা করবে। মানুষের সুখ-দুঃখ, রাগ কিংবা অভিমানের সঙ্গে তাল মিলিয়ে প্রতিক্রিয়া দেখানোর এ ক্ষমতাই একে অনন্য করেছে।

মুখের স্ক্রিনে থাকা ডিজিটাল চোখের নড়াচড়া এবং শরীরের নমনীয় অঙ্গভঙ্গির মাধ্যমে এটি আনন্দ, বিস্ময় বা সহানুভূতি প্রকাশ করতে পারবে। ইউবিটেকের প্রকৌশলীরা জানিয়েছেন, এই রোবটটি কেবল তথ্য সরবরাহ করে না; বরং একজন প্রকৃত বন্ধুর মতো সহানুভূতিশীল হয়ে আড্ডা দিতে পারে।

দীর্ঘ সময় ধরে কোনো একজন ব্যক্তির সঙ্গে থাকতে থাকতে রোবটটি সেই ব্যক্তির পছন্দ-অপছন্দ, মেজাজ এবং দৈনন্দিন অভ্যাসগুলো নিজের মেমোরিতে গেঁথে নিতে পারে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এর আচরণ আরও বেশি ব্যক্তিগত ও আপন হয়ে উঠবে।

বয়স্কদের পাশাপাশি শিশুর মানসিক বিকাশে এবং একাকিত্ব কাটাতেও এটি শিক্ষণীয় সঙ্গী হিসেবে ভূমিকা রাখতে পারবে। এর সংবেদনশীল আচরণ শিশুর সঙ্গে একটি নিরাপদ ও আনন্দদায়ক মিথস্ক্রিয়া তৈরি করতে সক্ষম।

তবে এ ধরনের আবেগীয় রোবট বাজারে আসার সঙ্গে সঙ্গে কিছু মনস্তাত্ত্বিক ও নৈতিক প্রশ্নও সামনে আসছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মানুষ যদি রক্ত-মাংসের মানুষের চেয়ে এই নিখুঁত ও সর্বদা অনুগত রোবটের প্রতি বেশি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে, তবে তা সামাজিক বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দিতে পারে।

রোবটহিউম্যানয়েড রোবটএকাকিত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের