গুগল হেলথ অ্যাপে ফিরেছে পুরনো ফিচার

৫.০২ সংস্করণের আপডেটে পুরাতন কিছু ফিটবিট ফিচার ফিরিয়ে আনা হয়েছে অ্যাপে। ছবি: সংগৃহীত
গুগল হেলথ অ্যাপের সাম্প্রতিক ৫.০২ সংস্করণের আপডেটে পুরাতন কিছু ফিটবিট ফিচার ফিরিয়ে আনা হয়েছে। এই নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা এখন থেকে তাদের প্রতিদিনের ফিটনেস ডেটা আরও নিখুঁতভাবে ট্র্যাক করতে পারবেন।
সি-নেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপের মূল ড্যাশবোর্ডে স্ট্রেস ম্যানেজমেন্ট, ঘুমের গভীরতা এবং হার্ট রেট ট্র্যাকিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচার আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য করা হয়েছে, যা মাঝখানে সরিয়ে নেওয়া হয়েছিল। ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ও ফিডব্যাকের ওপর ভিত্তি করে গুগল এই পরিবর্তনগুলো এনেছে।
নতুন ইন্টারফেসটি আগের চেয়ে অনেক বেশি ইউজার-ফ্রেন্ডলি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা একনজরেই তাদের স্বাস্থ্যের সার্বিক অবস্থা বুঝতে পারেন। এ ছাড়া অ্যাপের পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি কিছু বাগ বা ত্রুটি সংশোধন করা হয়েছে, যা অ্যাপটির কার্যক্ষমতা আরও বাড়াবে।
গুগলের এই পদক্ষেপ ফিটবিটপ্রেমীদের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। কারণ, তারা দীর্ঘদিন ধরে এই পরিচিত ও দরকারি টুলগুলো ফেরত চাচ্ছিলেন।




