Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

পূজায় চমকে দাও বড়দের

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬
পূজায় চমকে দাও বড়দের

অলংকরণ করেছেন রজত

বড়দের কাছ থেকে শুধু উপহার নিলেই চলবে? তাদের দিতে হবে না? সেজন্য কিনতে হবে, তা নয়; বরং নিজেই বানিয়ে ফেলতে পারো দারুণ সব উপহার। সেই বুদ্ধি দিচ্ছেন স্বর্ণা রায়

ষষ্ঠীর সকালে দিদুন তোমাকে নতুন জামা পরিয়ে দিলেন। ঠিক তখনই তুমি তাকে জড়িয়ে ধরে উপহার হিসেবে দিলে নিজের হাতে বানানো একটা কার্ড। যে কার্ড বানাতে লাগবে রঙিন কাগজ, রঙ-পেনসিল, আঠা আর কাঁচি। প্রথমে একটি কাগজ মাঝখান থেকে ভাঁজ করে নাও। কার্ডের সামনের দিকে আঁকতে পারো পদ্ম ফুল, শিউলি, ঢাক কিংবা দুর্গা প্রতিমা। ছবি আঁকতে না পারলেও মন খারাপের কিছু নেই। রঙিন কাগজ কেটে ছোট ছোট ফুল আর পাতা বানিয়ে আঠা দিয়ে আটকে দিলেই কার্ডটি হয়ে উঠবে সুন্দর।

মা, মাসি কিংবা পিসিকে চমকে দিতে পারো তোমার বানানো একগুচ্ছ কাগজের ফুল দিয়ে। এ জন্য দরকার হবে রঙিন কাগজ, আঠা, সবুজ কাগজ আর কাগজ পেঁচিয়ে তৈরি করা সরু ডাঁটি। প্রথমে কাগজ থেকে গোল বা লম্বাটে কয়েকটি পাপড়ি কেটে নাও। এবার পাঁচ-ছয়টি পাপড়ি একসঙ্গে জুড়ে মাঝখানে হলুদ কাগজের ছোট্ট একটি গোল অংশ আটকে দাও। ব্যস, তৈরি হয়ে গেল ফুল! সবুজ কাগজ কেটে বানিয়ে নাও কয়েকটি পাতা। এভাবে আরও কয়েকটি ফুল বানিয়ে ডাঁটিতে লাগিয়ে রঙিন ফিতা দিয়ে বেঁধে ফেলো। তৈরি তোমার ফুলের তোড়া।

পুরনো প্লাস্টিকের বোতল কিংবা ছোট্ট কৌটা দিয়েও বানাতে পারো সুন্দর উপহার। প্রথমে বোতল বা কৌটাটি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। এবার রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে দাও। তার গায়ে লাগিয়ে দাও ছোট ছোট ফুল, পাতা, প্রজাপতি কিংবা আলপনার নকশা। চাইলে পুরনো ফিতা দিয়েও সাজাতে পারো। এবার নিজের হাতে বানানো কাগজের ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখো। তবে বোতল কাটার প্রয়োজন হলে অবশ্যই বড়দের সাহায্য নেবে।

ঘর সাজানোর জন্য বানাতে পারো রঙিন প্রজাপতি বা পাখি। প্রথমে কাগজে প্রজাপতি কিংবা পাখির আকৃতি এঁকে কেটে নাও। এবার ডানায় আঁকো ছোট ছোট বিন্দু, রেখা আর ফুলের নকশা। প্রজাপতির ডানা একটু ভাঁজ করে দিলে সেটি আরও সুন্দর দেখাবে। কয়েকটি পাখি বা প্রজাপতি সুতায় বেঁধে ঝুলিয়ে দাও জানালার পাশে কিংবা পড়ার টেবিলের কাছে।

দিদি বা মায়ের জন্য বানিয়ে ফেলতে পারো দারুণ বাক্স। একটি পরিষ্কার ছোট কৌটা কিংবা শক্ত কার্ডবোর্ডের বাক্স নাও। তার বাইরের দিকে রঙিন কাগজ লাগিয়ে দাও। এরপর কাগজ কেটে ফুল, পাতা কিংবা ছোট্ট হৃদয়ের নকশা বানিয়ে সাজিয়ে ফেলো বাক্সটি। বাক্সের ভেতরে নরম কাপড়ের একটি টুকরা বিছিয়ে দিলে তাতে ছোট গয়না রাখা যাবে। তবে বাক্সে ধারালো অংশ থাকলে বড়দের সাহায্যে সেগুলো সরিয়ে নিতে হবে।

পূজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী